টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 10 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অবৈধ সম্পদের পাহাড়ে দুর্নীতিবাজ গাজী আলতাফুজ্জামান দুদকের মামলা নিজেকে বাঁচাতে চার আইও পরিবর্তন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
March 10, 2026 7:07 pm

পতিত আওয়ামী লীগ সরকারের শাসনামলে দলীয় প্রভাব খাটিয়ে জ্ঞাত আয় বহির্ভূত বিপুল অবৈধ সম্পত্তির পাহাড় গড়েছেন পানি উন্নয়ন বোর্ডের সাবেক তত্ত্ববধায়ক প্রকৌশলী গাজী আলতাফুজ্জামান। তার বিরুদ্ধে অভিযোগ পেয়ে তদন্তে নামে দুদকের অনুসন্ধানকারী একাধিক টিম। তদন্ত কর্মকর্তারা অভিযোগের সত্যতা পেয়ে কয়েকদফা দুদক কার্যালয়ে তাকে তলবও করেন। কিন্ত যথাসময়ে সদুত্তর না দিয়ে আওয়ামী লীগের দলীয় ও নিজ ক্ষমতার দাপট দেখিয়ে নিজের অপকর্ম ঢাকতে গত দশ বছরে চারবার দুর্নীতি দমন কমিশন (দুদক) এর তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন করেছেন পাউবো’র সদালাপী সুচতুর দুর্নীতিবাজ কর্মকর্তা গাজী আলতাফুজ্জামান। তবে অপরাধ সংশ্লিষ্টরা বলছেন, অদৃশ্য কারণে মামলার তদন্তকারী কর্মকর্তা পরিবর্তনের নেপথ্যে সাধারণত ঘুষ লেনদেন, উপর মহলের চাপ, তদন্তে গাফিলতি বা প্রভাবশালীদের স্বার্থ রক্ষা জড়িত থাকতে পারে। এদিকে দুদক বলছে, পাউবোর সাবেক প্রকৌশলী গাজী আলতাফুজ্জামানের বিরুদ্ধে আসা অভিযোগের বিষয়ে গুরুত্ব দিয়ে তদন্ত করছে দুদকের অনুসন্ধান দল। ইতোমধ্যেই দুদক দীর্ঘ অনুসন্ধান শেষে গাজী আলতাফুজ্জামানের বিরদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন, অনিয়মের মাধ্যমে প্রকল্পে ব্যাপক অর্থ আত্মসাৎ ও রাষ্ট্রীয সম্পদ তছরুপের অভিযোগে চার্জশিট অনুমোদনের জন্য কমিশেনের কাছে প্রেরণ করেছে।

দুদকের তদন্ত সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা যায়, মামলা তদন্ত শেষ হওয়ার সময় আসলেই পাউবোর সাবেক সুচতুর দুর্নীতিবাজ তত্ত্ববধায়ক প্রকৌশলী গাজী আলতাফুজ্জামান দুদকের অনুসন্ধানকারী তদন্ত কর্মকর্তা পরিবর্তনের আবেদন করে সময়ক্ষেপণ করছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

দুদক সূত্রে জানা যায়, ২০১৬ সাল থেকে গাজী আলতাফুজ্জামানের বিরুদ্ধে “গঙ্গা ব্যারেজ সমীক্ষা প্রকল্প, পাউবো “ক্যাপিটাল (পাইলট) ড্রেজিং অব রিভার সিস্টেম ইন বাংলাদেশ (সিডিআরএসবি) প্রকল্প, “গঙ্গা ব্যারেজ সমীক্ষা প্রকল্প সাতটি গাড়ি সংক্রান্ত দুর্নীতি ও জ্ঞাতআয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তদন্তে নামে দুদক।
দুর্নীতি দমন কমিশন (দুদক) থেকে বিভিন্ন সময় উচ্চ পর্যায়ের একাধিকবার তদন্ত কার্যক্রম অনুষ্ঠিত হয় গাজী আলতাফুজ্জামানের বিরুদ্ধ। পাউবো’র “ক্যাপিটাল (পাইলট) ড্রেজিং অব রিভার সিস্টেম ইন বাংলাদেশ (সিডিআরএসবি) প্রকল্প, “গঙ্গা ব্যারেজ সমীক্ষা প্রকল্পের পিডি থাকাকালীন গাজী আলতাফুজ্জামান ৭টি (সাত) জীপ গাড়ী গায়েব ও আত্মসাতের অভিযোগে তদন্ত করেছে।

দুদুকের চিঠির জবাবে গাজী আলতাফুজ্জামান জানায়, রাজধানীর বনানী এলাকার প্রোগ্রেস মোটরস নামে একটি গাড়ি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছে থেকে গাড়িগুলো সরবরাহ করা হয়।

চট্টগ্রাম বিভাগের দুদক পরিচালক মাহমুদ হাসান ও চট্টগ্রাম দুদক কার্যালয়ের ডিএডি অনুসন্ধানকারী কর্মকর্তা রিয়াজ মাহমুদ এ সময় তার পুরো সম্পদের বিবরণী দেওয়ার জন্য দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর ধারা ২৬ এর উপধারা (১) মোতাবেক দুর্নীতি দমন কমিশন কর্তৃক সম্পদ বিবরণী ফরম তার নিজ ঠিকানায় জারি করেন।

সূত্র জানায, অনুসন্ধানকারী কর্মকর্তা রিয়াজ মাহমুদ, ডিএডি, দুদক, চট্টগ্রাম তার বিরুদ্ধে দীর্ঘ অনুসন্ধান শেষে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন, অনিয়মের মাধ্যমে প্রকল্পে ব্যাপক অর্থ আত্মসাৎ ও রাষ্ট্রীয সম্পদ তছরুপের অভিযোগে চার্জশিট অনুমোদনের জন্য দুদক ঢাকা অফিসে কমশিনের কাছে পাঠায়। এই খবরে পাউবোর সাবেক দুর্নীতিবাজ প্রকৌশলী গাজী আলতাফুজ্জামান দুদকের অনুসন্ধানকারী কর্মকর্ত পরর্বিতন করার আবদেন করে। মামলা পরিচালনা ও অনুসন্ধান কার্যক্রম শুরু থেকে চলতি বছরের ৮ জানুয়ারি পর্যন্ত চার বারের মত অনুসন্ধানকারী কর্মকর্তা পরর্বিতন করে উপ-সহকারী পরচিালক এলমান আহমদে অনকিকে নিয়োগ করেন।
অভিযোগে বলা হয়, পাউবোর সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী
গাজী আলতাফুজ্জামানের ২০১৭ সালে কানাডায় বাড়ি ক্রয় করেছেন। সেখানে তার অবাধ যাতায়াতও রয়েছে।

গাজী আলতাফুজ্জামান তার আয়কর নথিতে রাজধানীর অভিজাত এলাকার লালমাটিয়ায় রেজিস্ট্রি খরচসহ মাত্র ১৪ লাখ টাকায় ১৭০০ বর্গফুটের একটি ফ্ল্যাট, বসুন্ধরায় একটা প্লট ও জামালপুরে সহোদর ভাইদের সাথে যৌথনামে বাড়ী-ভিটা ক্রয় করে ভোগদখলে রয়েছেন। এছাড়া তার নামে রাজউকের বাড্ডা পুনর্বাসন প্রকল্পে একটি প্লট ছিল যা ডেভেলপার কোম্পানির সাথে যৌথ উদ্যোগে ভবন বানিয়ে ৫০% হিসেবে ৬ (ছয়) টি ফ্লাট এর মালিক হন আলতাফুজ্জামান। এ সময় তার পুরো সম্পদের বিবরণী দেওয়ার জন্য দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর ধারা ২৬ এর উপধারা (১) মোতাবেক দুর্নীতি দমন কমিশন কর্তৃক সম্পদ বিবরণী ফরম তার নিজ ঠিকানায় জারি করা হয়। গাজী আলতাফুজ্জামান সকল সম্পত্তির হিসাব প্রদান করেন। তার মধ্যে প্রকল্পে ব্যাপক অর্থ আত্মসাৎ ও রাষ্ট্রীয় সম্পদ তছরুপের অভিযোগে ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের ব্যাপক দুনীতির প্রাথমিক প্রমান পেয়েছে দুদক।

এসব বিষয়ে জানতে ফোনে যোগাযোগ করা হলেও গাজী আলতাফুজ্জামান ফোন ধরেননি। ফলে এ রিপোর্ট লেখা পর্যন্ত তাৎক্ষণিক এ বিষয়ে তার কোন বক্তব্য মেলেনি।

তবে দুদক জানিয়েছে, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে প্রতিটি অভিযোগ গুরুত্ব দিয়ে প্রাথমিক অনুসন্ধান শেষে তথ্য-প্রমানের ভিত্তিতে পর্যায়ক্রমে অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তা নিয়োগসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে দুদক। পাউবোর সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী গাজী আলতাফুজ্জামানের বিরুদ্ধে অনুসন্ধান শেষে অভিযোগের সত্যতা পেয়েছে দুদকের অনুসন্ধান ও তদন্তকারী কর্মকর্তা। ইতোমধ্যে মামলা অনুমোদনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঢাকায় দুদক কমিশনের কাছে প্রতিবেদন পাঠানো হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকীতে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের মিলাদ ও দোয়া মাহফিল

রাজবাড়ীতে গণভোটের প্রচারণা ও ভোটার উদ্বুদ্ধকরণ র‌্যালী উদ্বোধন করলেন উপদেষ্টা রিজওয়ানা হাসান

শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ২৬ জুলাই

শিশুদের জন্য নিরাপদ ও বৈষম্যহীন বিশ্ব গড়ার আহ্বান: ওয়াশিংটনে গ্লোবাল সামিটে ডা. জুবাইদা রহমান

অটোরিকশাচালককে মারধর করে টাকা-মোবাইল ছিনতাইয়ের অভিযোগ, সাংবাদিক সংগঠনের নেতাসহ ৬ জনের বিরুদ্ধে

টেকনাফে কোস্ট গার্ডের পৃথক ৩ টি অভিযানে ১৪ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ২০ বোতল বিদেশি মদ এবং ৫ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার

ইরানের তেল রপ্তানি বন্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন মার্কিন ট্রেজারিমন্ত্রী

সাভারে টায়ার পুড়িয়ে তেল তৈরি, পরিবেশের সর্বনাশ  চার কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

হরমুজে জাহাজ চলাচল নিয়ে আলোচনা,ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ

কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত