টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 11 October 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে টায়ার পুড়িয়ে তেল তৈরি, পরিবেশের সর্বনাশ  চার কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

প্রতিবেদক
মোঃ শান্ত খান
October 11, 2025 11:15 am

ঢাকার সাভারে পরিবেশ দূষণ করে অবৈধভাবে টায়ার পুড়িয়ে ফার্নেস অয়েল উৎপাদনের অভিযোগে চারটি কারখানায় অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১১ অক্টোবর) দুপুরে সাভার উপজেলার ভাকুর্তা ইউনিয়নের হারুরিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস।

অভিযানকালে দেখা যায়, দীর্ঘদিন ধরে প্রশাসনের নজর এড়িয়ে ওই এলাকার চারটি কারখানায় ব্যবহৃত টায়ার পুড়িয়ে ফার্নেস অয়েল তৈরি করে বিক্রি করে আসছিল অসাধু ব্যবসায়ীরা। এর ফলে আশপাশের পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছিল এবং এলাকার জীববৈচিত্র্য পড়ছিল চরম হুমকির মুখে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস বলেন, “এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করেছি। টায়ার পুড়িয়ে ফার্নেস অয়েল তৈরি করা সম্পূর্ণ অবৈধ ও পরিবেশবিধি পরিপন্থী। এই অপরাধের দায়ে চারটি কারখানার মালিককে মোট চার লাখ টাকা জরিমানা করা হয়েছে।”

তিনি আরও বলেন, “সাভার উপজেলাকে ইতিমধ্যে ‘এয়ার ডিগ্রেডেড এরিয়া’ ঘোষণা করা হয়েছে। তাই এখানে কোনোভাবেই অবৈধ কারখানা পরিচালনা করা যাবে না। পরিবেশ রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে।”

অভিযানকালে চারটি কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাৎক্ষণিকভাবে কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

অভিযানে পুলিশ প্রশাসনের সদস্যসহ পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

৩৬ গৃহহীন পরিবারকে ‘স্বপ্ন বাড়ি’ উপহার দিলেন তথ্য প্রতিমন্ত্রী

বীরগঞ্জে “সবুজ ও পরিচ্ছন্ন বীরগঞ্জ” কর্মসূচির শুভ উদ্বোধন

জুলাই বিপ্লবের মাধ্যমে বিএনপির ১৭ বছরের আন্দোলন পূর্ণতা পেয়েছে: রিজভী

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে প্রশাসনের অভিযান

কুমিল্লা দাউদকান্দিতে প্রাইভেট কার ভর্তি ৫২ কেজি গাঁজা উদ্বার আটক-১

কারা অধিদপ্তরে ফিরছেন এক-এগারোর আলোচিত সাবেক ডিআইজি শামসুল হায়দার সিদ্দিকী

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা সৌদি আরব, কাতার ও তুরস্ক সফরে যাচ্ছেন শাহবাজ শরিফ

ঢাকা মেডিকেলে নিয়োগ বাণিজ্যেরসহ দুর্নীতির মহাকেলেঙ্কারি: অর্থের বিনিময়ে বিক্রি চাকরি, সিন্ডিকেটের কাছে জিম্মি হাসপাতাল !

মায়ের শেষকৃত্যে অংশ নেওয়ার পর কারাগারে চিন্ময় দাস