টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 11 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

টিএসসিতে দুই নারীকে হেনস্তায় ঢাবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
March 11, 2026 1:53 am

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় দুই তরুণী ও এক তরুণকে মারধর ও হেনস্তা করার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার (১০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ফেব্রুয়ারি ভোররাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় দু’জন ব্যক্তি এবং দু’জন নারীকে লাঞ্ছিত করা হয়। এর সঙ্গে সম্পৃক্ত থাকায় তদন্ত কমিটির সুপারিশের আলোকে তিন শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এতে আরও জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় অর্ডারে প্রদত্ত ক্ষমতাবলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ তাদের বহিষ্কার করেন।

বহিষ্কৃত ওই তিন শিক্ষার্থী হলেন– থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার ইসলাম তুষার, বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের রাকিব আহমেদ এবং নৃবিজ্ঞান বিভাগ শাহরিয়ার তানজিল।

গত ২৪ ফেব্রুয়ারি সেহরির সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় চার তরুণ-তরুণী হেনস্তার শিকার হন। ফেসবুকে ছড়িয়ে পড়া সেই ঘটনার ভিডিওতে দেখা যায়, এক তরুণ হাতে বাঁশ নিয়ে এক তরুণীকে লাথি দেওয়ার চেষ্টা করছেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আবারও কমলো স্বর্ণ ও রুপার দাম

বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না: তথ্যমন্ত্রী

রাজশাহী মহানগর ছাত্রদলের আহবায়ক রবীন ও সদস্য সচিব লিমন

ইরানের সঙ্গে চুক্তির ইঙ্গিত ট্রাম্পের, ব্যর্থ হলে ফের হামলার হুমকি

মাতুয়াইল মাদ্রাসা বাজার এলাকায় রিক্সার চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে রিকশা থেকে ছিটকে পড়ে পোশাক শ্রমিকের মৃত্যু

নাসিরনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও পুরস্কার বিতরণ

রং-তুলিতে দেবী দুর্গার রূপ, ডিমলায় ৭৮ মণ্ডপে উৎসবের প্রস্তুতি

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে : তথ্যমন্ত্রী

শিক্ষার্থীদের আবদারে গাড়ি থামিয়ে সেলফি তুললেন প্রধানমন্ত্রী

কুমিল্লায় জেলা প্রশাসন ও জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে কাল থেকে ৯ দিনব্যাপী বইমেলা শুরু