টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 3 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী মহানগর ছাত্রদলের আহবায়ক রবীন ও সদস্য সচিব লিমন

প্রতিবেদক
সুরুজ আরিয়ান
May 3, 2026 9:42 am

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজশাহী মহানগর শাখার সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে ৬ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির এই কমিটির অনুমোদন দেন।

ঘোষিত এই কমিটিতে মো. রাকিব রাইহান রবীনকে আহ্বায়ক এবং মো. ইমদাদুল হক লিমনকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. খালিদ বিন ওয়ালিদ আবির এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন আবুল কালাম আজাদ তপন, সাফায়াত হোসেন মান্নাত ও সাব্বির আহমেদ অন্তর।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০২৫ সালের ২৬ সেপ্টেম্বর কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির রাজশাহী মহানগর ও এর অধীনস্থ কয়েকটি থানার কমিটি বিলুপ্ত ঘোষণা করেছিলেন। দীর্ঘ সময় পর নতুন এই কমিটি গঠনের মাধ্যমে স্থবিরতা কাটিয়ে সাংগঠনিক কার্যক্রমে নতুন প্রাণের সঞ্চার হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী, নবগঠিত কমিটির আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে সংগঠনের যাবতীয় কার্যক্রম পরিচালিত হবে। একই সঙ্গে আগামী ৩০ (ত্রিশ) দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ডিমলায় আন্তর্জাতিক দুর্যোগ ঝুঁকি হ্রাস দিবস পালিত, গুরুত্ব পেল আগাম প্রস্তুতি

যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও

শিক্ষার্থীদের উপবৃত্তির জন্য জরুরি নির্দেশনা

শনির আখরায় একটি গ্যারেজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু

শ্রমবান্ধব সরকারের অগ্রাধিকার শ্রমিক অধিকার ও ব্যাপক কর্মসংস্থান: উপদেষ্টা মাহ্দী আমিন

জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করা হবে ডাঃ শফিকুর রহমান

‎ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু এমপি নির্বাচিত; অভিনন্দনে সাভার পৌর যুবদল নেতা মোঃ নাহিদুল ইসলাম নাহিদ

কুড়িগ্রামে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে,‘ডিভাইস,সহ গ্রেফতার ৬ জন

বিদ্যুৎস্পৃষ্ট

বাধা-বিপত্তি অতিক্রম করে আমরা জনগণে দৈনন্দিন জরুরি সেবাদান কার্যক্রম পুনরায় চালু করতে সক্ষম হয়েছি

দুই প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন