টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 11 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি বাদশার উপহার ঢাকা থেকে কুমিল্লা আসতেই উধাও ২০ কার্টন খেজুর

প্রতিবেদক
এ কে পলাশ
March 11, 2026 11:40 pm

সৌদি আরবের বাদশাহ ‘কিং সালমান হিউমেনিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার’ থেকে প্রাপ্ত ৫২০ কার্টুন খেজুর ঢাকা থেকে কুমিল্লা আসতেই ৫০০ কার্টুন হয়ে যায়। বাকি ২০ কার্টুন কোথায় হাওয়া হয়ে গিয়েছে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সমালোচনার ঝড় ।

গত ৮ মার্চ সোমবার কুমিল্লা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. জাবেদ আলী ১৭টি উপজেলায় জনসংখ্যার অনুপাতে পাচশত কার্টুন খেজুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর প্রেরণ করেন ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

জেলা প্রশাসকের কার্যালয় দুর্যোগ ও ব্যবস্থাপনা ত্রাণ শাখা চিঠিতে দেখা যায় ৫০০ কার্টুন খেজুর বিতরণ করা হয়েছে । কিন্তু দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে কুমিল্লা জেলার জন্য ৫২০ কার্টুন খেজুর প্রেরণ করা হয়েছে ।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তানিম আহমেদ নামে একজন লিখেন, সৌদি আরবের বাদশাহ এর দেওয়া খেজুর ঢাকা থেকে কুমিল্লা আসতে যদি ২০ কার্টুন উধাও হয়ে যায় । এটা মেনে নেওয়া যায় না । যারা এই কর্মকান্ডের সাথে জড়িত । তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে ।

এই বিষয়ে জানতে কুমিল্লা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. জাবেদ আলী কে প্রশ্ন করা হলে তিনি বলেন, আপনি কি বলতে চান? আমি পাঁচশত কার্টুন পেয়েছি । ওয়েবসাইটে নাম্বার আছে, আপনি ফোন দিয়ে ডিজিকে জিজ্ঞেস করেন । কুমিল্লায় কত কার্টুন খেজুর দিয়েছে । আমাদেরকে পাঁচশ কাটুন দিয়েছে ঢাকা থেকে। চিঠি পরিবর্তন করা হয়েছে কিন্তু এখনো ওয়েবসাইটে পরিবর্তন করেনি ।

এই বিষয়ে জানতে কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসানকে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি এবং হোয়াটসঅ্যাপে খুদেবার্তা পাঠিয়েও কোন উত্তর পাওয়া যায়নি ।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাবুল হত্যা মামলা, ‘দেশ টিভি’র সাবেক এমডি আরিফ হাসানকে গ্রেফতার দেখানোর নির্দেশ

বীরগঞ্জে অষ্টকালীন নীলা কীর্তনে এমপি মনজুরুল ইসলাম

অবৈধভাবে হজ পালনে ১ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা ও ১০ বছরের নিষেধাজ্ঞা

কুমিল্লায় র‍্যাবের অভিযানে ২০ কেজি গাঁজা’সহ ১ মাদক ব্যবসায়ী আটক

জাতীয় সংসদ ভবনে প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

৪ হাজার ৫২৭ কোটি টাকার বাজেট ঘোষণা ডিএনসিসির

দক্ষিণ রাউজান কেন্দ্রীয় গঙ্গা মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষে গীতা আবৃত্তি ও বৈদিক নৃত্য প্রতিযোগিতা, আলোচনা সভা

হাসিনা-রেহানা-টিউলিপের বিরুদ্ধে দুদকের মামলার রায় ১ ডিসেম্বর

হরমুজ প্রণালী বন্ধে ইউরোপজুড়ে গ্যাসের বৃদ্ধি প্রতি ঘনফুট বিক্রি হচ্ছে ৭৮৫ ডলার

গ্রাম-বাংলার জনপ্রিয় কাবাডি খেলার ঐতিহ্য রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে: কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যান