টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 30 September 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় সংসদ ভবনে প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
September 30, 2026 8:10 pm

আজ জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির মাননীয় সভাপতি মোঃ আশরাফ উদ্দিন। বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনিসহ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানগণ এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভায় অংশ নেন।

বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানগণ তাদের দপ্তর/ সংস্থার কার্যক্রম উপস্থাপন করেন। সংসদীয় কার্যপ্রণালী ও প্রচলিত বিধি-বিধান অনুসরণ করে কমিটির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও অগ্রাধিকার নির্ধারণ করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সভায় কমিটির সভাপতি মোঃ আশরাফ উদ্দিন বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে ‘সেভ এনার্জি (Save Energy), সেভ মানি (Save Money)’ শীর্ষক পরিকল্পনা উপস্থাপন করেন।

পরিশেষে কমিটির সার্বিক কার্যক্রম ফলপ্রসূভাবে পরিচালনার প্রত্যয় ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নতুন ধারা বাংলাদেশের শান্তা ফারজানাসহ গ্রেপ্তার ৬ জন কারাগারে

আল্লাহর এই জমিনের রুমিন ফারহানা’র ভয় পাওয়ার কিছুই নেই

আমরা সব ধর্মের মানুষকে এক চোখে দেখি: প্রধানমন্ত্রী

রাউজানস্হ পূর্ব বিনাজুরীতে অগ্রদূত সংঘের উদ্যোগে পাঁচ দিনব্যাপী সার্বজনীন বাসন্তী পূজা

তিতাসে সাবেক ইউপি চেয়ারম্যান ফারুক মিয়া অস্ত্রসহ গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর সফরের পোষ্টে ‘স্নাইপারের অভাব ছিল’ মন্তব্য করা সিদ্দিক ৭ দিনের রিমান্ডে

কুমিল্লা বুড়িচংয়ে শিশুকে ধর্ষণের পর হত্যা,এক আসামির মৃত্যুদণ্ড

ঢাকা সফর ৩ দিনের জন্য ভুটানের প্রধানমন্ত্রীর

শপথ নেওয়ার পর থেকে আমি ঘুমাতে পারি না: জ্বালানিমন্ত্রী

সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিতে সরকার কাজ করছে: তথ্যমন্ত্রী