টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 11 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সিটিটিসি প্রধানের সাথে এফবিআই-এর প্রতিনিধি দলের সাক্ষাৎ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
March 11, 2026 11:51 pm

বাংলাদেশ পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি), ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ মাসুদ করিমের সাথে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)-এর একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার (১১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭ টায় গণমাধ্যমে পাঠানো ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (১১ মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বৈঠকে পারস্পরিক সহযোগিতা জোরদার করা, সন্ত্রাসবাদ দমন এবং ট্রান্সন্যাশনাল অপরাধ মোকাবিলায় যৌথ উদ্যোগ নিয়ে আলোচনা হয়।

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সুহেল দাউদ, লিগ্যাল অ্যাটাশে, এফবিআই/লিগ্যাট যুক্তরাষ্ট্র দূতাবাস, নয়াদিল্লি, ভারত (বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও ভুটানের জন্য দায়িত্বপ্রাপ্ত) ।

এই সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর মধ্যে বিদ্যমান সহযোগিতা আরও জোরদার করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সংরক্ষিত নারী আসন,আওয়ামী লীগ নেত্রীর মেয়ে পেলেন বিএনপির মনোনয়ন

মহররম উপলক্ষে জেনেভা ক্যাম্পে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সহায়তা উপহার বিতরণ করলেন যুবদল নেতা জাহিদ হোসেন মোড়ল

আগস্টের শেষে রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী

ঈদ যাত্রায় প্রস্তুত হচ্ছে ১২৭টি রেল কোচ

পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল বিভাগের রায় কাল

কাহারোলে রসুলপুর ইউনিয়ন বিএনপির উঠান বৈঠক

বিশ্বকাপ ২০২৬ / ৩০ দলের চেয়ে মেসির গোল বেশি!

ফ্ল্যাট গ্রহণে অনিয়ম,টিউলিপসহ ২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ৬ মে

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু

পুলিশের সতর্কতা জারি,জাতীয় সংসদ ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলার শঙ্কা