টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 13 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
March 13, 2026 5:36 pm

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শুক্রবার (১৩ মার্চ) চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়েছে। বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ড সবকিছু পর্যালোচনা করে তার মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়। সেই অনুযায়ী কিছুক্ষণ আগে তার অপারেশন সম্পন্ন হয়েছে।

ডা. রফিক জানান, এর আগে সকালে ওনার সিটি স্ক্যান করা হয়েছিল। সেই রিপোর্টে অবস্থার অবনতি দেখা দিলে দ্রুত একটি ভার্চুয়াল মেডিকেল বোর্ড বসে এবং সব কিছু পর্যালোচনা করে এই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়। এ বিষয়ে পরিবারের সদস্যদের সম্মতিও নেওয়া হয়েছে। মেডিকেল বোর্ডে দেশের প্রখ্যাত নিউরো বিশেষজ্ঞরা রয়েছেন বলে জানান তিনি। বোর্ডে অধ্যাপক আলী উজ্জামান জোয়ার্দার, অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক রাজিউল হক, অধ্যাপক সাঈদ আহমেদ, অধ্যাপক কাদের শেখ, অধ্যাপক শফিকুল ইসলামসহ এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকরা রয়েছেন। এ সময় মির্জা আব্বাসের আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবার বলেও উল্লেখ করেন ডা. রফিক।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এর আগে, এদিন জুমার নামাজের পর এভারকেয়ার হাসপাতালে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মেডিকেল বোর্ডের পক্ষ থেকে বিস্তারিত অবহিত করা হয় তাকে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত

হরমুজ প্রণালিতে আমিরাতের জাহাজে মিসাইল হামলা

সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবন্ধিদের খাদ্য সামগ্রী বিতরণ

সার কালোবাজারির ঘটনায় বিএডিসি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪

মায়ানমারে সংঘাতে বাংলাদেশে ফের রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা

বন্ধুকে হত্যা করে নরসুন্দা নদীতে লাশ গুম, ৫ মাস পর মিলল ৭৭টি হাড়

শিক্ষার্থীর মৃত্যু

বিসিএস পড়ুয়া এক শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু

ঝুঁকিপূর্ণ লাইনে চলে একটিমাত্র ট্রেন, দুর্ভোগে যাত্রীরা

রংপুর বিভাগের নেতাদের সঙ্গে তারেক রহমানের সাংগঠনিক সভা

তুরস্কে বাংলাদেশ-পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ