টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 16 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সার কালোবাজারির ঘটনায় বিএডিসি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪

প্রতিবেদক
রংপুর ব্যুরো
March 16, 2026 8:23 pm

রংপুরে সার কালোবাজারির ঘটনায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) কর্মকর্তাসহ ৪ জনকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে পুলিশ। সোমবার (১৬ মার্চ) বিকেলে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. মাহফুজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার বিকেল ৪টায় পান্ডারদিঘী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- বিএডিসি কালিবাড়ি কেল্লাবন্দ সার গোডাউনের উপ-সহকারী পরিচালক জিয়াউর রহমান (৪১), সার গুদাম শ্রমিক সর্দার আশরাফ ওরফে কাল্লু (৫৫), মাহিগঞ্জ নাছনেয়া এলাকার শাহজাহান মিয়ার ছেলে মমদেল হোসেন (৫২) ও ডিমলা ধুমকাটিয়া এলাকার স্বদেশ কুমার রায়ের ছেলে লিটন কুমার রায় (৫০)।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

পুলিশ জানায়, গত ১৯ জানুয়ারি পরশুরাম থানার গেটের সামনে অভিযান চালিয়ে ট্রাকে পরিবহন করা ২১৪ বস্তা সরকারি সারসহ চালক মানিক মিয়াকে (৪৮) গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় পরশুরাম থানায় সার ব্যবস্থাপনা আইনে মামলা হলে গ্রেপ্তার হওয়া মানিক মিয়াকে জিজ্ঞাসাবাদসহ সার কালোবাজারি সিন্ডিকেটকে আইনের আওতায় আনতে তদন্ত শুরু করে পুলিশ। সর্বশেষ রোববার অভিযান চালিয়ে পুলিশ চার আসামিকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত ৮ মার্চ গাইবান্ধা সুন্দরগঞ্জের বেলকা এলাকার বাসিন্দা আশরাফুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।

উপ-পুলিশ কমিশনার মো. মাহফুজুর রহমান বলেন, গ্রেপ্তার আসামি মানিক মিয়াসহ সংশ্লিষ্ট আসামিরা বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চাঁদার দাবি ও ময়লার ব্যবসা দখল করতে গিয়ে পুলিশের ধাওয়া খেয়ে পালালেন তিতুমীর কলেজ ছাত্রদলের সেলিম ও আরিফ মোল্লারা!

অগ্নিদুর্ঘটনায় শহীদ ফায়ারফাইটার নুরুল হুদার ঘরে জন্ম নিল পুত্র সন্তান

মিরপুরের পল্লবীতে গুলি করে ১৭ হাজার টাকা ছিনতাই

ডিমলার কৃষকের ছেলে সিভিল জজ, আনন্দে ভাসছে নূরপাড়া গ্রাম

কুমিল্লা বুড়িচংয়ে সাংবাদিকের ওপর হামলা, সরঞ্জাম ছিনতাইয়ের অভিযোগে মামলা

ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ

দেশের আকাশে দেখা গেছে মহররমের চাঁদ, আগামী ২৬ জুন পবিত্র আশুরা

শান্তির দূত ট্রাম্প তার আসল চেহারা দেখিয়েছে : রাশিয়া

তিতাসে একজন প্রধান শিক্ষক সাংবাদিক, ইমাম ও কবিরাজ!

নাসিরনগরে বিএনপি সরকারের ১৮০ দিনের উন্নয়ন কাজের লিফলেট বিতরণ করেন এম পি এম এ হান্নান।