টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 14 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত

প্রতিবেদক
এ কে পলাশ
March 14, 2026 2:09 am

কুমিল্লা সদর কালিবাজার হাতিগড়া দিগলগাঁও গ্রামে পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হওয়ার অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৩ মার্চ) জেলার সদর উপজেলার কালিবাজার হাতিগড়া দিগলগাঁও গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, একই গ্রামের আব্দুল মালেক ভুঁইয়ার দুই ছেলে মো. বিল্লাল হোসেন ভুঁইয়া ও মো. আনিসুল রহমানের মধ্যে গ্যাসের চুলার রাইজার নিয়ে প্রথমে বাক-বিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে ছোট ভাই আনিসুল রহমান ছুরি দিয়ে বড় ভাই বিল্লাল হোসেন ভুঁইয়াকে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। পরে
গুরুতর আহতবস্থায় স্বজনরা বিল্লাল হোসেনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ বিষয়ে কোটবাড়ি পুলিশ ফাঁড়ির তদন্ত কর্মকর্তা জানান, ঘটনার তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পরে এবিষয়ে বিস্তারিত জানানো হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নেপালে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ৬৭৫, নিখোঁজ তিন হাজার

‎দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে আগে ধরা হবে: আমান উল্লাহ আমান

উত্তাল মেক্সিকো, রাষ্ট্রপতি ভবনে বিক্ষোভকারীদের ঢোকার চেষ্টা

সাভারে জামালুল উলুম জমিলা খাতুন মাদরাসার ১৬তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশে আল কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর : স্বরাষ্ট্রমন্ত্রী

তিতাসে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে সংযুক্ত আরব আমিরাত

আদালত হয়রানির জায়গা নয়, মানুষের আস্থার জায়গা: প্রধানমন্ত্রী

ডিমলায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১১৯ পরিবারের মাঝে ঢেউটিন ও গৃহমঞ্জুরির চেক বিতরণ

চীনের দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী