টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 5 December 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে জামালুল উলুম জমিলা খাতুন মাদরাসার ১৬তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদক
মোঃ শান্ত খান
December 5, 2025 7:09 pm

সাভারের পূর্বহাটি ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে জামালুল উলুম জমিলা খাতুন মাদরাসা ও এতিমখানার ১৬তম বার্ষিক ওয়াজ মাহফিল।

শুক্রবার রাতে আয়োজিত এ ধর্মীয় সমাবেশে প্রধান অতিথি ছিলেন ডাকসুর সাবেক ভিপি, সাবেক সফল মন্ত্রী এবং ঢাকা-২ আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী আলহাজ্‌ আমান উল্লাহ আমান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

মাহফিলের সভাপতিত্ব করেন সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী জামাল উদ্দিন সরকার।

এ সময় আরও উপস্থিত ছিলেন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও যুবদল নেতা ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার শাওন।
অনুষ্ঠানে বক্তারা ইসলামের আদর্শ প্রতিষ্ঠা, সমাজে নৈতিকতা ও মানবিকতার প্রসার এবং এতিম শিক্ষার্থীদের সহায়তায় সমাজের সকল শ্রেণির মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।

পাশাপাশি দেশ-জাতির শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
মাহফিলে স্থানীয় আলেম-ওলামা, জনপ্রিয় ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থীসহ হাজারো মুসল্লি অংশ নেন, যা পুরো এলাকাজুড়ে এক ধর্মীয় ও শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঢামেকে মাই হেলথ ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারের এক দালাল আটক

জঙ্গল সলিমপুরে বিপুল পরিমাণ অস্ত্র-বিস্ফোরক উদ্ধারের ঘটনায় তিন মামলায় গ্রেপ্তার ২২

কুমিল্লায় প্রানী নির্যাতন রোধসহ জন সচেতনতা বাড়াতে প্রানী প্রেমীদের মিলন মেলা

দেশে ফিরেছেন মির্জা আব্বাস

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

গাজার আশ্রয়শিবিরে ঘুমন্ত মুসলিমদের শরীর কামড়ে খাচ্ছে ইঁদুর

তিতাসে বালু ব্যবসা নিয়ে দ্বন্দ্ব: চাঁদা দিতে অস্বীকার করায় মেরে বিএনপি নেতাকে আহতের ঘটনায় থানায় অভিযোগ

ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির পারমাণবিক চুক্তি বাতিল: ট্রাম্প

রাজধানীর মেট্রোতে চালু হলো অনলাইন রিচার্জ সুবিধা

১০ বছর পর খুলছে ওসমানী উদ্যান