টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 15 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এপস্টাইন গ্রুপ ইরানকে ‘৯/১১-এর মতো ঘটনায়’ ফাঁসানোর ষড়যন্ত্র করছে: দাবি লারিজানির

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেক্স
March 15, 2026 6:21 pm

যুক্তরাষ্ট্রে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের (৯/১১) মতো বড় ধরনের নাশকতার মাধ্যমে ইরানকে ফাঁসানোর এক ভয়াবহ নীল নকশা তৈরি করা হয়েছে বলে দাবি করেছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলি লারিজানি। তার অভিযোগ, কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টাইনের চক্রের অবশিষ্ট সদস্যরা এই ষড়যন্ত্রের নেপথ্যে কলকাঠি নাড়ছে। খবর- আল-জাজিরার।

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি এক বিবৃতিতে জানান, আমি বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি, এপস্টাইনের গ্যাংয়ের অবশিষ্ট সদস্যরা ৯/১১-এর মতো একটি কৃত্রিম সংকট তৈরির পরিকল্পনা করছে। তাদের মূল উদ্দেশ্য হলো এই হামলার দায় ইরানের ওপর চাপিয়ে দেওয়া।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি আরও স্পষ্ট করেন, ইরান এ ধরনের যেকোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘোর বিরোধী এবং মার্কিন সাধারণ জনগণের বিরুদ্ধে তেহরানের কোনো যুদ্ধ নেই।

সাম্প্রতিক সময়ে জেফরি এপস্টাইনের সঙ্গে আমেরিকার প্রভাবশালী রাজনৈতিক ও ব্যবসায়িক মহলের ঘনিষ্ঠ সম্পর্কের হাজার হাজার গোপন নথি ফাঁস হওয়ার পর এই উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। ফাঁস হওয়া নথিতে দেখা গেছে, প্রয়াত এই অপরাধী কয়েক দশক ধরে মার্কিন অভিজাত শ্রেণির সঙ্গে সখ্যতা বজায় রেখে নারী ও শিশু পাচারের মতো জঘন্য অপরাধ চালিয়ে আসছিল।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও বিভিন্ন সময়ে এপস্টাইনের সঙ্গে দেখা গেছে, যদিও ট্রাম্প তাকে ‘অদ্ভুত লোক’ বলে অভিহিত করে এড়িয়ে যেতে চেয়েছেন। তেহরান বর্তমানে ওয়াশিংটনের নীতিনির্ধারকদের এই অনৈতিক ও কলঙ্কিত অধ্যায়গুলোকে বিশ্ব দরবারে তুলে ধরছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

প্রশাসনে ১৩ জন সচিবের পদ শূন্য

রাজবাড়ী ২ আসনে বালিয়াকান্দিতে কাজী রহমান মানিকের পক্ষে লিফলেট বিতরণ

স্বাস্থ্য খাতের বাজেট প্রায় দ্বিগুণ করেছে সরকার: চিফ হুইপ

রাজবাড়ী বিদেশী অস্ত্র ও গুলি সহ ৪ জনকে গ্রেফতার করেছে”জেলা গোয়েন্দা শাখা ডিবি

৩৬ গৃহহীন পরিবারকে ‘স্বপ্ন বাড়ি’ উপহার দিলেন তথ্য প্রতিমন্ত্রী

জাল নোট কারবারিরা গোয়েন্দা নজরদারিতে : ডিএমপি কমিশনার

গত নির্বাচনে ইসলামের স্বার্থে আমরা সমঝোতা ত্যাগ করেছিলাম: ফয়জুল করীম

কুমিল্লায় র‌্যাবের অভিযানে কাশিমপুর কারাগার থেকে পালানো দণ্ডপ্রাপ্ত আসামি আটক

পুলিশ পিতাকে খুঁজতে কোর্টের চক্কর কাটছে দুই মাসের আরিশ

রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটায় অভিযোগ কামরুল–জসিম সিন্ডিকেটের বিরুদ্ধে