টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 16 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর খিলক্ষেত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন জনের মৃত্যু

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
March 16, 2026 12:56 am

রাজধানীর খিলক্ষেত এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিক মারা গেছেন। এ ঘটনায় আরও দুই শ্রমিক আহত হয়েছে। নিহতরা হলেন, রাজিব হোসেন (২৫) একটু রাজ্জাক মিয়া (৫৭)ও মোহাম্মদ ফরিদ জামান (৬৪)। রাজিব বরগুনা সদর উপজেলার ফুলঝুরি গ্রামে বাড়ী । একই উপজেলার বাসুকি গ্রামে রাজ্জাক মিয়া বাড়ি এবং জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাট্টাচর গ্রামে ফরিদ জামানের বাড়ি ।

রোববার (১৫ মার্চ) বিকেল সাড়ে চারটার দিকে খিলক্ষেতের খাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) রিয়াজুল জব্বার ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি জানান, ভূগর্ভস্থ বিদ্যুৎ লাইন স্থাপনের কাজ করছিল বিদ্যুৎ বিতরণ কোম্পানি ডেসকো। এ সময় খিলক্ষেত খাপাড়া এলাকায় প্রায় ২০ থেকে ২৫ জন শ্রমিক মাটির নিচে বিদ্যুতের তার বসানোর কাজে নিয়োজিত ছিলেন। বিকেল সাড়ে চারটার দিকে একটি ট্রাক থেকে ক্রেনের মাধ্যমে বৈদ্যুতিক কেবল নামানো হচ্ছিল। এ সময় ক্রেনটি অসাবধানতাবশত ওপর দিয়ে যাওয়ায় বিদ্যুতের লাইনের সঙ্গে স্পর্শ করলে পাঁচ শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়।

তিনি আরও জানান, পরে তাদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। আহত দুই শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন তিনি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পদত্যাগ করা রাষ্ট্রপতিকে গ্রেফতারের বিষয়ে যা বললেন আইনমন্ত্রী

ঢালিউডের অনিন্দ্য সুন্দরীর পুরো নাম সাদিকা পারভীন পপি

দেশে র‍্যাবের মতো সংস্থা থাকার প্রয়োজন রয়েছে: মহাপরিচালক

সাবেক একাধিক এনবিআর কর্মকর্তার ব্যাংক হিসাব ফ্রিজের নির্দেশ

সাবেক একাধিক এনবিআর কর্মকর্তার ব্যাংক হিসাব ফ্রিজের নির্দেশ

বাগেরহাট-২ আসনের ব্যালট হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের

ট্রেনে ধাক্কায় মৃত্যু

অফিস শেষ করে বাসায় ফেরার পথে ট্রেনে ধাক্কায় শ্রমিকের মৃত্যু

যুবলীগ নেতা মামুনের শেষ ভরসা স্থল কৃষকদল নেতা শহীদ

এসি আবিষ্কারের কাহিনি মানুষের জন্য নয়, এসি তৈরি হয়েছিল অন্য কাজে

জাতীয় বার্নে উত্তরা মাইলস্টোন স্কুলের বিমান বিধ্বস্তের ঘটনায় ব্রিটিশের একটি নয় সদস্যদের টিম

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি