টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 31 December 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

র‌্যাবের অভিযানে ১৭৮০০ পিছ ইয়াবা, ৬০ কেজি গাজা ও অস্ত্রসহ আটক-১

প্রতিবেদক
এ কে পলাশ
December 31, 2025 11:09 am

কুমিল্লা সদরের ধর্মপুর, গাজিপুর ও রাজমঙ্গলপুর এলাকায় পৃথক তিনটি অভিযান চালিয়ে ১৭৮০০ পিছ ইয়াবা ৬০ কেজি গাজা ও একটি বিদেশি পিস্তলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ‎র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।
‎মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে জেলার সদর উপজেলার গাজিপুর এলাকা থেকে তাকে আটক করে।

গ্রেফতারকৃত আসামি আঃ কাদের তপু (২০) সদর উপজেলার গাজীপুর এলাকার তাজুল ইসলামের ছেলে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

‎র‌্যাব সুত্রে জানা যায়, র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন ধর্মপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
‎এছাড়াও কোতয়ালী মডেল থানার গাজীপুর এলাকায় পৃথক আরেকটি অভিযানে ১৭ হাজার ৮০০ পিস ইয়াবাসহ আঃ কাদের তপু (২০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব।

‎অপরদিকে, কোতয়ালী মডেল থানার রাজমঙ্গলপুর এলাকায় পরিচালিত আরেকটি অভিযানে পলাতক আসামী জসিম খন্দকার (৪৫) এর বাড়ির পানির ট্যাংকিতে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। জসিম খন্দকার রাজমঙ্গলপুর গ্রামের মৃত হিরু মিয়ার ছেলে।
‎
‎প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, উদ্ধারকৃত বিদেশি পিস্তলটি ব্যবহার করে অজ্ঞাতনামা ২/৩ জন সন্ত্রাসী ধর্মপুরসহ আশপাশের এলাকায় সন্ত্রাসী কার্যক্রম ও অন্যান্য গুরুতর অপরাধ সংঘটন করে আসছিল।
‎
‎গ্রেফতারকৃত আঃ কাদের তপু প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কুমিল্লার বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের কাছে পাইকারি ও খুচরা দামে বিক্রি করে আসছিল।
‎
‎অপর অভিযানে জব্দকৃত গাঁজার মালিক পলাতক আসামী জসিম খন্দকারের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সংগ্রহ করে কুমিল্লার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল বলে জানা গেছে।
‎
ঘটনার সত্যতা নিশ্চিত করে ‎র‌্যাব-১১ ও সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক সাদমান ইবনে আলম জানান, অস্ত্র, সন্ত্রাস ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবেই এসব অভিযান পরিচালনা করা হয়। অস্ত্র, সন্ত্রাস ও মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।
‎
‎গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে বুধবার দুপুরে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিশ্ব দৃষ্টি দিবসে ইবনে সিনা মেডিকেল কলেজে র‌্যালি

নওগাঁয় সাংবাদিককে মারধর করে মোটরসাইকেল ছিনতাই

দক্ষিণ রাউজানে মা মগধেশ্বরী পূজা উপলক্ষে মহতী ধর্মসভা ও অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ

বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে পরিচিত মুন্না হেরোইন ও ইয়াবাসহ আটক

এইচএসসি ও আলিম পরীক্ষায় উপজেলার শীর্ষে ভূরুঙ্গামারী মহিলা কলেজ

যুক্তরাষ্ট্রে প্রেমে ব্যর্থ হয়ে ভারতীয় তরুণীকে গুলি করে হত্যা

কুরবানী ঈদে আহত ও ছুরিকাঘাতে মেডিকেলে ৮০ জন চিকিৎসা নিয়েছে

গ্রাম-বাংলার জনপ্রিয় কাবাডি খেলার ঐতিহ্য রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে: কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যান

ভারপ্রাপ্ত মহাসচিব হয়েও যে ভয়ের কথা বললেন রিজভী

৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে আসছে আরও দুই জাহাজ