টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 25 November 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

২৬ টি মাদক মামলার এজাহারভূক্ত কুখ্যাত মাদক ব্যবসায়ী রুবেল গ্রেফতার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
November 25, 2025 3:06 pm

২৬ টি মাদক মামলার এজাহারভূক্ত কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ রুবেল (৩০)’কে গাজীপুর জেলার জয়দেবপুর থানাধীন এলাকা হতে গ্রেফতার করেছ র‍্যাব-৩।

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠালগ্ন হতে বিভিন্ন ধরণের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস নির্মূল ও মাদকবিরোধী অভিযানের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে র‍্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। এছাড়াও বিভিন্ন অস্ত্রধারী সন্ত্রাসীসহ অন্যান্য অপরাধীদের দ্রুত গ্রেফতার করে দেশের সর্বস্তরের মানুষের কাছে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এরই ধারাবাহিকতায় ২৬ টি মাদক মামলার এজাহারভূক্ত এবং মাদক মামলার ০১ বছরের সাজাপ্রাপ্ত কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ রুবেল (৩০)*, পিতা-ইউনুছ, মাতা-শাহেলা বেগম, সাং-১৪৯ নং উত্তর মুগদা, মদিনাবাগ, থানা-মুগদা, ডিএমপি, ঢাকা’কে অদ্য ২৫ নভেম্বর ২০২৫খ্রিঃ তারিখ ১৬১৫ ঘটিকার সময় র‍্যাব-১, সিপিএসসি, পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুর এবং র‍্যাব-০৩, সিপিএসসি, ঝিলপাড়, শাহজাহানপুর এর যৌথ আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে গাজীপুর জেলার জয়দেবপুর থানাধীন ভবানীপুর এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হন। ধৃত আসামীর বিরুদ্ধে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২৮, চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট, ঢাকা কর্তৃক ১ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করে গত ১৫ এপ্রিল ২০২৫ তারিখ গ্রেফতারী ওয়ারেন্ট প্রদান করেন। বিজ্ঞ আদালত কর্তৃক সাজা শোনানীর পর থেকে উক্ত আসামী নিজেকে আত্মগোপন করে রেখেছেন। পরবর্তীতে রাজধানীর মুগদা থানার অধিযাচনের ভিক্তিতে র‍্যাব-৩ এর একটি চৌকষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামির অবস্থান সনাক্ত করে উক্ত আসামিকে র‍্যাব-১ এর সহায়তায় গ্রেফতার করতে সক্ষম হয়। ধৃত আসামির বিরুদ্ধে ঢাকা মহানগরীর মুগদা ও সবুজবাগ থানায় সর্বমোট ২৬টি মাদক মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

তারেক রহমানের ৬১তম জন্মদিনে কুমিল্লা-৬ আসনে দোয়া ও মিলাদ

ঢামেক চিকিৎসক ও ঢাবি শিক্ষার্থীদের সমস‍্যা সমাধানে বৈঠকে বসেছে ঢামেকের সভাকক্ষে

ছুটির দিনে জুলাই জাদুঘরে ঘুরতে এসে আবারও ভোগান্তিতে দর্শনার্থীরা

পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে প্রধান শিক্ষকের মদপান, বললেন ‘একটু মাতলামি হয়ে গেছে’

রাজারহাটে ষড়যন্ত্র ও মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে রাজমাল্লী তালুয়াপাড়া হামিদিয়া মাদরাসায় পাল্টা মানববন্ধন

আত্মীয়র বাড়ি বেড়াতে এসে হাউজিংয়ের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে ২ কোটি ৪০ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ

ভারী বৃষ্টিতে জলাবদ্ধতার পানি মাড়িয়ে এইচএসসি পরীক্ষা, প্রধানমন্ত্রীর ফোনে বদলাল পরীক্ষাকেন্দ্র

ইরান কোনোভাবেই মাথা নত করবে না: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

প্রেমিকার সঙ্গে কথা কাটাকাটি অভিমানে করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে প্রেমিক