টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 18 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাউজানের কলমপতিতে শ্রী শ্রী মন্দাকিনী আশ্রমের ৭০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রতিবেদক
মিলন বৈদ্য শুভ
March 18, 2026 12:26 am

চট্টগ্রামের রাউজান উপজেলার ২নং ডাবুয়া ইউনিয়নের কলমপতি গ্রামের ঐতিহ্যবাহী শ্রী শ্রী মন্দাকিনী আশ্রমের ৭০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও মধু কৃষ্ণা ত্রয়োদশী তিথি উপলক্ষে পূণ্যতোয়া গঙ্গা ও বারুণী স্নানসহ দুইদিনব্যাপী নানা ধর্মীয় কর্মসূচি পালিত হয়েছে।

আশ্রম পরিচালনা পরিষদের উদ্যোগে ১৬ ও ১৭ মার্চ (সোম ও মঙ্গলবার) অনুষ্ঠিত এই ধর্মীয় অনুষ্ঠানমালায় ধর্মসভা, বিশ্বশান্তি গীতাযজ্ঞের শুভ অধিবাস, গঙ্গাস্নান, মাতৃদেবীর ঘট স্থাপন, মায়ের পূজা, রাজভোগ নিবেদন, ভোগারতি কীর্তন, পূজা-অর্চনা এবং মহাপ্রসাদ বিতরণ করা হয়।
ধর্মসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী কুন্ডেশ্বরী ঔষধালয়ের সম্মানিত পরিচালক বাবু বাসুদেব সিংহ। এছাড়াও ভারত-বাংলাদেশ ধর্ম পরিব্রাজকসহ বিভিন্ন মঠ-মন্দিরের সাধু-সন্ত ও মহারাজবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

১৭ মার্চ মঙ্গলবার ভোর থেকে মধু কৃষ্ণা ত্রয়োদশী তিথিতে পূণ্যতোয়া গঙ্গাস্নানের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। সকাল ৯টায় মাতৃদেবীর ঘট স্থাপন ও বিশ্বশান্তি গীতাযজ্ঞের পৌরহিত্য করেন ছত্রপাড়া শ্রী শ্রী অধর চাঁদ গোস্বামী রাধা গোবিন্দ মন্দিরের মহারাজ শ্রী শঙ্কারানন্দজী মহারাজ।এদিন ধর্মীয় পাল্টা কীর্তন পরিবেশন করেন কবিয়াল প্রদীপ রুদ্র পাল ও কবিয়াল নিরঞ্জন সরকার এবং তাদের দল।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী অরুণ পালিত (বাসু), সাধারণ সম্পাদক শ্রী সুমন দাশ গুপ্ত, রাউজান উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি শ্রী দীপক তালুকদার, সাধারণ সম্পাদক শ্রী বিপ্লব কান্তি দাশ, সুশান্ত দত্ত (সোনা)সহ বিভিন্ন মন্দির ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ দেওয়ানপুর পল্লী দুর্গা মন্দিরের সহ-সভাপতি সবুজ দে, অর্থ সম্পাদক ভোমর দাস, সাংগঠনিক সম্পাদক বাপ্পা কুমার দাশ, পাভেল চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শ্রী শ্রী মন্দাকিনী আশ্রম পরিচালনা পরিষদের সভাপতি শ্রী মৃদুল কান্তি দাশ, সিনিয়র সহ-সভাপতি কাজল বোস ও সুধীর দে, সাধারণ সম্পাদক রুপন দেবনাথ এবং অর্থ সম্পাদক ডা. লিটন কুমার শর্মার পরিচালনায় আয়োজিত এ অনুষ্ঠানে উৎসব উদযাপন পরিষদের সভাপতি পরিতোষ মালাকার, সহ-সভাপতি টিটন চৌধুরী ও রবিন দাশ, সাধারণ সম্পাদক মৃদুল মহুরী, সহ-সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, অর্থ সম্পাদক বিধান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক টিটু চক্রবর্তী, সাংস্কৃতিক সম্পাদক সুদীপ রুদ্র পাল, প্রচার সম্পাদক উজ্জ্বল দে, ভান্ডার রক্ষক সুধীর সেন ও চিত্ত রুদ্রসহ কমিটির সকল সদস্য উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।

দুই দিনব্যাপী এই ধর্মীয় অনুষ্ঠানমালায় দূরদূরান্ত থেকে আগত হাজার হাজার নারী-পুরুষের উপস্থিতিতে আশ্রম প্রাঙ্গণ এক মহা মিলনমেলায় পরিণত হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত