টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 7 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জে প্রতিপক্ষের লাঠির আঘাতে প্রাণ গেল এক কৃষকের

প্রতিবেদক
কে এস ইসলাম
April 7, 2026 6:35 pm

হবিগঞ্জে মাধবপুর বুল্লা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষে লাঠির আঘাতে মোঃ মোহাম্মদ আলী (৬১) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে।

মঙ্গলবার(০৭ এপ্রিল)বিকেল পাঁচটার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

নিহত মোহাম্মদ আলী ভাই শামীম জানান, ৬ তারিখ বিকেল তিনটার দিকে হবিগঞ্জের মাধবপুর বুল্লা গ্রামে জমি সংক্রান্তবিরোধের ধরে প্রতিপক্ষের লাঠির আঘাতে আমার ভাই গুরুতর আহত হন। পরে আমরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতাল নিয়ে যায়, ওখানে সিটি স্ক্যান করার পরে রিপোর্ট দেখে ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠায়। পরে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক চিকিৎসা দিয়ে বলে,আমার ভাইয়ের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) দরকার ঢাকা মেডিকেলে( আই সি ইউ) সিট খালি না থাকার কারণে এখান থেকে হাতিরঝিল থানা মগবাজার রাশমনো হাসপাতালে তাকে ভর্তি করা হয়, ওখানেই আমার ভাই চিকিৎসাধীন অবস্থায় রাতেই মারা যায়।

তিনি আরো জানান, আমাদের গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বুল্লা গ্রামের রুসতম আলীর ছেলে। আমার ভাই পাঁচ ছেলে মেয়ের জনক। আমার ভাই পেশায় কৃষি কাজ করতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ইরান ইস্যুতে ট্রাম্পের সাম্প্রতিক সব দাবি ‘মিথ্যা’: গালিবাফ

কুমিল্লা নুরুল হুদা ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা

খিলগাওয়ে গলায় ফাঁস নিয়ে এক শিক্ষার্থী আত্মহত্যা

সৌদিতে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু,মৃতের সংখ্যা বেড়ে ৬

মেহেদী হাসানের নেতৃত্বে হেমায়েতপুর বড় মসজিদের ১০ কোটি টাকার সম্পত্তি উদ্ধার

তোফায়েল ও মোশাররফসহ মন্ত্রী-এমপিদের মৃত্যুতে সংসদে শোক

শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার

স্বামীর মৃত্যুর পর ঋণগ্রস্ত মানসিকভাবে ভেঙ্গে পড়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

মধ্যপ্রাচ্যে মার্কিন সেনারা অবস্থান করছে এমন হোটেলগুলো টার্গেট করা হবে: ইরান

ইনকিলাব মঞ্চের দায়িত্বে জাবের-জুমা

হাসিনা বিদ্যুৎ বিভাগে ৫৬ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে: জ্বালানিমন্ত্রী