টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 18 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‎অসহায় মানুষের পাশে দাঁড়ালো হেমায়েতপুর কালচারাল ক্লাব, ঈদে বিতরণ সামগ্রী

প্রতিবেদক
মোঃ শান্ত খান
March 18, 2026 4:46 pm

‎সাভারের হেমায়েতপুর কালচারাল ক্লাবের উদ্যোগে তেঁতুলঝোড়া ইউনিয়নের গরীব ও দু:স্থ মানুষদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানটি বুধবার বিকেল তিনটার দিকে হেমায়েতপুর এলাকায় অনুষ্ঠিত হয়।
‎
‎উক্ত বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন বিএনপি নেতা, এডভোকেট মোঃ মেহেদী হাসান এবং ওএশিয়ান টেলিভিশনের সিনিয়র রিপোর্টার ও হেমায়েতপুর উচ্চ বিদ্যালয়ের বর্তমান সভাপতি মোহাম্মদ শরিফুল ইসলাম। তারা দুজনই সরাসরি অসহায়দের হাতে ঈদ সামগ্রী তুলে দেন এবং স্থানীয় জনগণের সঙ্গে সময় কাটান।
‎
‎বিতরণকালে তারা শহীদ জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করেন এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও সমাজে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি প্রতিরোধে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান জানান।
‎বিএনপি নেতা এডভোকেট মোঃ মেহেদী হাসান বলেন,
‎”হেমায়েতপুর কালচারাল ক্লাবের উদ্যোগ সমাজের সবচেয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অনন্য উদাহরণ। বর্তমান বিএনপি সবসময় দেশের সাধারণ মানুষ, গরীব ও দু:স্থদের কল্যাণে কাজ করে আসছে। আমরা চাই যে দেশের সরকার মানুষের মৌলিক অধিকার রক্ষা ও ন্যায় নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ হোক। এই ধরনের মানবিক উদ্যোগ সমাজে ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতা বৃদ্ধি করে।
‎
‎
‎মোহাম্মদ শরিফুল ইসলাম বলেন,হেমায়েতপুর কালচারাল ক্লাব প্রমাণ করেছে যে, স্থানীয় সংগঠন রাজনৈতিক পার্থক্য ছাড়াই অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে। বর্তমান সরকারের উচিত হবে দেশের সব মানুষের জন্য ন্যায় ও সুবিচার নিশ্চিত করা। একই সঙ্গে, বিএনপি সেই ভূমিকা পালন করছে যাতে গরীব ও দু:স্থ মানুষরা তাদের অধিকার ও সহায়তা পায়। আমরা আনন্দিত যে, আজ অসহায় মানুষরা ঈদের আনন্দ উপভোগ করতে পারছে।
‎
‎
‎এছাড়া ঢাকা ২ আসনের এমপি আমানুল্লাহ আমান-এর পক্ষ থেকেও তেঁতুলঝোড়ার বিভিন্ন এলাকায় ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শেষপর্যন্ত, এমপি আমানুল্লাহ আমানের পক্ষ থেকে সকলকে ঈদ মোবারক জানানো হয়েছে।
‎
‎হেমায়েতপুর কালচারাল ক্লাবের এই উদ্যোগ প্রমাণ করে যে, স্থানীয় সংগঠনগুলো মানুষের পাশে দাঁড়িয়ে সমাজে ইতিবাচক প্রভাব ফেলতে পারে এবং মানবিক উদারতার মাধ্যমে সমাজে আশা ও আনন্দ ছড়াতে পারে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ভূরুঙ্গামারীতে বিএনপির ঐতিহাসিক ৭ নভেম্বর, বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

বীরগঞ্জে বিরোধের জেরে রাস্তা কেটে প্রতিবন্ধকতা, ভোগান্তিতে ৮-১০ পরিবার

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

রাজনীতি

মৌলিক বাংলা পাটির যুক্তরাজ্য শাখা কমিটি ঘোষণা

প্রয়াত নির্মল পালিতের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন ও সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি

শাপলা চত্বর হত্যাযজ্ঞ: শেখ হাসিনাসহ ৩০ আসামিকে ট্রাইব্যুনালে আত্মসমর্পণের নির্দেশ

এমপির ভিডিও ভাইরাল: সাংগঠনিক ব্যবস্থা নেবে জামায়াত

দেশে ভোজ্যতেলের দাম বাড়বে না,সংকটও নেই : বাণিজ্যমন্ত্রী

রাত পোহাইলে পবিত্র ঈদুল ফিতর

লাকড়ির ঘরে গাঁজার ‘গুদাম’, ব্রাহ্মণপাড়ায় ১২ কেজি উদ্ধার,আটক মাদক বিক্রেতা