টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 26 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
March 26, 2026 11:00 pm

বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে তিনি বঙ্গভবনে পৌঁছান। এ সময় তার সঙ্গে মেয়ে জাইমা রহমানও উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতি ও তার সহধর্মিণী অধ্যাপক রেবেকা সুলতানা তাদের স্বাগত জানান। এর আগে জাতীয় স্টেডিয়ামে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচ উপভোগ করেন প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান জানান, এ সময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে কুশল বিনিময় হয়।

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর এটি প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ। এর আগে গত ১৭ ফেব্রুয়ারি সংসদ ভবনে তাদের সর্বশেষ দেখা হয়।

উল্লেখ্য, মো. সাহাবুদ্দিন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি। তিনি চুপ্পু নামেই বেশি পরিচিত। তিনি এর আগে দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং পরবর্তীতে রাজনীতির সঙ্গেও সম্পৃক্ত হন। আওয়ামী লীগের সর্বশেষ জাতীয় কাউন্সিলে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

উলিপুরে বাড়িতে আগুন, ১ লাখ টাকার ক্ষতি

মুক্তি পেয়েছে বিজয় পুত্রর প্রথম চলচ্চিত্র ‘সিগমা’, কত আয় করল

এবারের পহেলা বৈশাখের অনুষ্ঠান ঘিরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছি: ডিএমপি কমিশনার

৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে আসছে আরও দুই জাহাজ

৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার

প্রধানমন্ত্রীর ভিশন পূরণে কৃষিতে পর্যাপ্ত বাজেট নেই: রিজভী

১২ ঘণ্টা ধরে অবরুদ্ধ চুয়েট ভিসি, বিদ্যুৎ সংযোগ চালু করতে পারেননি এসিল্যান্ড

রাজবাড়ী-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী হারুন-অর রশিদ বালিয়াকান্দিতে দিনব্যাপী বিভিন্ন স্থানে ধানের শীষের প্রচারণা ও পথসভা

৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন

ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‍্যাব-৯ এক সদস্য নিহত