টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 18 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৩২ লাখ টাকার রহস্যজনক লেনদেন! ভাটারা থানার ওসিকে বদলি

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
March 18, 2026 5:52 pm

রাজধানীর ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইমামুল হককে বদলি করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের প্রশাসন বিভাগের এক আদেশে তাকে ডেভেলপমেন্ট বিভাগে পদায়ন করা হয়। সংশ্লিষ্ট আদেশে স্বাক্ষর করেন প্রশাসনিক কর্মকর্তা (সদর দপ্তর ও প্রশাসন) মোহাম্মদ আমীর খসরু।

আদেশ অনুযায়ী, জনস্বার্থে এ বদলি অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি নতুন দায়িত্বে থাকবেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এর আগে ওসি ইমামুল হকের ব্যক্তিগত মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে অস্বাভাবিক অর্থ লেনদেনের অভিযোগ ওঠে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে দাবি করেন, ২০২৫ সালের ২০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৫ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে তার বিকাশ ও নগদ অ্যাকাউন্টে মোট ৩২ লাখ ৩৩ হাজার টাকা লেনদেন হয়েছে।

ওই পোস্টে আরও বলা হয়, বিভিন্ন ব্যক্তি ও উৎস থেকে এই অর্থ তার অ্যাকাউন্টে পাঠানো হয়েছে, যার একটি বড় অংশ অনলাইন জুয়ায় ব্যয় করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এছাড়া তার ব্যক্তিগত ব্যাংক হিসাবেও উল্লেখযোগ্য পরিমাণ লেনদেনের তথ্য পাওয়া গেছে বলে দাবি করা হয়।

তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, ভাটারা থানার পেছনে অবস্থিত একটি বিকাশ/নগদের দোকান থেকে (রহিমের দোকান) গত দুই মাসে ওসির মোবাইল নম্বরে এসেছে ৪ লাখ ৫৫ হাজার টাকা। কনস্টেবল আমজাদের মোবাইল নম্বর থেকে এসেছে ২ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা।কনস্টেবল সাদ্দামের মোবাইল নম্বর থেকে এসেছে ৬ লাখ ৯১ হাজার ৬২৯ টাকা। এছাড়া গত দুইমাসে নাসিম (বাড়িওয়ালা) এর নম্বর থেকে এসেছে ১ লাখ ৩৮ হাজার ৮০ টাকা।মদিনা এজেন্ট হাউজ থেকে এসেছে ২ লাখ ১৪ হাজার টাকা। এর বাইরে খালেক নামের এক ব্যক্তি ওসির বিকাশ/নগদে পাঠিয়েছেন ২ লাখ ৯০ হাজার ৮৫০ টাকা। লন্ড্রি পিকআপ অ্যান্ড ড্রপ নামে রেজিস্ট্রেশন করা একটি নম্বর থেকে ওসির ব্যক্তিগত মোবাইল ব্যাংকিং নম্বরে এসেছে ৬ লাখ ৩৪ হাজার ৯১০ টাকা। আর মিজানুর নামের আরেক ব্যক্তির নম্বর থেকে এসেছে ৫ লাখ ৪৯ হাজার ১২০ টাকা।পাশাপাশি ওসির ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টেও বিপুল অর্থ লেনদেনের তথ্য মিলেছে।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ওসি ইমামুল হক। তার দাবি, প্রায় এক মাস আগে তার মোবাইল নম্বর হ্যাক করা হয়েছে এবং একটি চক্র এই লেনদেন করেছে। তিনি এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলেও জানান, যদিও জিডির নম্বর জানতে চাইলে বিস্তারিত দিতে অনীহা প্রকাশ করেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মিরপুর -১৩ নম্বর বিআরটিএতে নির্বাহী ম্যাজিস্ট্রেট অধীনে আনসার সদস্যরা অভিযান চালিয়ে ৫ দালালকে আটক করেছে। তাদের বিভিন্ন মেয়াদে দণ্ড দিয়েছে

আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের ১৯তম কাউন্সিল অব দি কলেজ সভা

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

রোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

বিমানবন্দর বাবুস সালাম মার্কেটে চাঁদাবাজদের হামলা লুটপাট, পুলিশের ভুমিকা রহস্যজনক

কুমিল্লায় র‍্যাবের অভিযানে সাড়ে ৫২ কেজি গাজাসহ আটক-২

ঢামেকে প্রতারক চক্রের দুই সদস্য আটক করেছে আনসার সদস্যরা

বেনজীরের বিরুদ্ধে গুরুতর যেসব অভিযোগ

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীর শরীর থেকে ৩ (তিন) টি স্বর্ণের ডিম উদ্ধার

ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩