টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 27 January 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে প্রিয়তমা স্ত্রীর ইচ্ছে পূরণে  হেলিকপ্টারে ফিরলেন গ্রামের বাড়িতে

প্রতিবেদক
খ ম জায়েদ হোসেন
January 27, 2026 5:03 am

নীল আকাশ চিরে হাওরবেষ্টিত মেঘনা নদীর পাড়ঘেঁষা প্রত্যন্ত জনপদে অবতরণ করল একটি হেলিকপ্টার। আর সেই হেলিকপ্টার থেকেই নামলেন লাল শেরওয়ানিতে সজ্জিত এক নবদম্পতি। স্ত্রীর স্বপ্ন পূরণে হেলিকপ্টারে চড়ে গ্রামে ফিরলেন সাউথ আফ্রিকান প্রবাসী ইমন মিয়া।
ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের কাঠালকান্দি গ্রামে।

গত সমবার ২৬ জানুয়ারি বিকেল ৪টার দিকে ঢাকার একটি হেলিপ্যাড থেকে আকাশপথে রওনা দেন বর ইমন মিয়া ও কনে জান্নাত বেগম। ঢাকার হেলিপ্যাড থেকে মাত্র ২৫ মিনিটের মধ্যেই তারা চাতলপাড় ডিগ্রি কলেজ মাঠে পৌঁছান। হেলিকপ্টার অবতরণের পর সেখান থেকে মোটরসাইকেলে করে নবদম্পতি নিজ বাড়িতে যান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

কলেজ মাঠে হেলিকপ্টার অবতরণ করতেই মুহূর্তের মধ্যে সেখানে উৎসুক মানুষের ভিড় জমে যায়। পুরো এলাকা যেন উৎসবস্থলে পরিণত হয়। শিশু, কিশোর, নারী ও বৃদ্ধ সবাই মোবাইল ফোনে ভিডিও ধারণ ও সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। পরে বর ও কনে পক্ষের পরিবারের সদস্যরা ফুল দিয়ে নবদম্পতিকে বরণ করে নেন।
ইমন মিয়া নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের কাঠালকান্দি গ্রামের রিপন মিয়ার ছেলে। বাবা-ছেলে দুজনেই সাউথ আফ্রিকা প্রবাসী। দুই ভাইবোনের মধ্যে ইমন পরিবারের বড় ছেলে। কনে জান্নাত বেগম একই গ্রামের মজিবুর রহমানের মেয়ে।

বর ইমন মিয়া বলেন, আমার স্ত্রীর স্বপ্ন ছিল হেলিকপ্টারে চড়ার। আল্লাহর রহমতে আজ সেই স্বপ্ন বাস্তবে রূপ দিতে পেরেছে। কনের বাবা মজিবুর রহমান বলেন, ছয় মাস আগে ঢাকার একটি কমিউনিটি সেন্টারে আমার মেয়ের সাথে ইমন মিয়ার বিয়ে হয়। মেয়ের স্বপ্ন পূরণ করতেই বর ও আমাদের পরিবার মিলে আজ হেলিকপ্টারে করে ঢাকার বাড়ি থেকে গ্রামে নিয়ে এসেছি। এতে আমরা সবাই খুবই আনন্দিত।

গ্রামের মানুষও এমন ব্যতিক্রমী দৃশ্য দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন। অনেকেই জীবনে প্রথমবার এত কাছ থেকে হেলিকপ্টার দেখার সুযোগ পান।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কারণ ছাড়ই রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন বাতিল করায় প্রার্থীদের ক্ষোভ

খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা

কলমের জোর গুলির চেয়েও বেশি শক্তিশালী: শেখ সাদী খান

আওয়ামী লীগ আমলে দেওয়া অস্ত্রের লাইসেন্স পর্যালোচনায় কমিটি গঠন করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

রাউজান প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন

ঢামেকে জরায়ু মুখে ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা

শাহজাদপুরের গুলবাগে চোরের ধাক্কায় এক বৃদ্ধ নিহত

ইরানে দ্বিতীয় দফা বিমান হামলা যুক্তরাষ্ট্রের

কমিউনিটি লিডার হিসেবে রাষ্ট্রীয় “প্রবাসী সম্মাননা ২০২৫” ভূষিত হলেন কাউন্সিলর মোহাম্মদ আয়াছ মিয়া

নাসিরনগরে বর্ণিল আয়োজনে এম পি এম এ হান্নান কে গণসংবর্ধনা প্রদান