টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 14 May 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জের মাদক সেবনে বাঁধা দিলে যুবককে ছুরিকাঘাতে

প্রতিবেদক
কে.এস.ইসলাম
May 14, 2025 11:44 am

মুন্সীগঞ্জের শ্রীনগর থানাধীন কাশেম নগর এলাকায় মাদক সেবনে বাঁধা দেওয়ায় মোঃ হোসাইন দেওয়ান (২৩) নামের এক যুবক গুরুতর আহত। আহত হোসাইন সৌদি প্রবাসী।

বুধবার (১৪ মে) দুপুর ২ঃ০০ টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে বিকেল সাড়ে চারটার দিকে নিয়ে আসলে চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আহতের ভাতিজা আব্দুল আলীম জানায়, আমার চাচা দীর্ঘদিন সৌদি ছিলেন আমার চাচা আর বিদেশে যাবে না। বাংলাদেশেই ব্যবসা বাণিজ্য করবে দুপুরের দিকে বাড়ির পাশেই রিয়াজুল সহ আরো ২-৩ জন মাদক সেবনে সময় বাঁধা দিলে কথা কাটাকাটির একপর্যায়ে রিয়াজুল পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় একটিহাসপাতাল নিয়ে যাই।পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন রয়েছে।

তিনি আরো জানান, আমাদের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ সদরের শ্রীনগর এলাকার মোঃ সামসু দেওয়ানের সন্তান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, মুন্সিগঞ্জের কাশেম নগর এলাকায় মাদক সেবনে বাঁধা দেওয়ায় এক ব্যক্তি গুরুতর আহত হয়।পরে গুরুতর আহত অবস্থায় ঢামেকের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন রয়েছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানাকে অবগত করেছি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

উন্নয়ন অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে এমপি মনিরুল হক চৌধুরীর মতবিনিময়

৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উচ্ছেদ হবে: চিফ হুইপ

সংরক্ষিত নারী আসন,আওয়ামী লীগ নেত্রীর মেয়ে পেলেন বিএনপির মনোনয়ন

আগারগাঁয়ে ছুরিকাঘাতে এক যুবক নিহত

নাসিরনগর গোয়ালনগরে কাইঞ্জার খাল পুনঃখনন কাজ উদ্বোধন

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, মোটরসাইকেলে সর্বাধিক মৃত্যু

নানিয়ারচরে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা

চট্টগ্রাম বহির্নোঙরে দুই নাবিকের রক্তক্ষয়ী সংঘর্ষে থাই নাবিক নিহত

মানুষের অধিকার হরণের চেষ্টা করবেন না- কুমিল্লায় ডাঃ শফিকুর রহমান

বিশ্বকাপ খেলতে ইরান অবশ্যই যুক্তরাষ্ট্রে আসবে: ফিফা সভাপতি