টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 17 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগর গোয়ালনগরে কাইঞ্জার খাল পুনঃখনন কাজ উদ্বোধন

প্রতিবেদক
খ ম জায়েদ হোসেন
April 17, 2026 10:37 pm

ব্রাহ্মণবাড়িয়া জেলার হাওর বেষ্টিত নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নে মেঘনা নদীর(কাইঞ্জার খাল) খনন কাজের শুভ উদ্বোধন করা হয়।শুক্রবার (১৭ এপ্রিল, ২০২৬) সকাল ১০টায় এই উন্নয়নমূলক কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়ীয়া -১ নাসিরনগর আসনের মাননীয় সংসদ সদস্য ও জননেতা জনাব এম এ হান্নান এমপি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরানা নাছরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত খাল খনন উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আকাশ দত্ত, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন, সাংগঠনিক সম্পাদক এডভোকেট আলী আযম চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ আজিজুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন, সহ-দফতর সম্পাদক মোঃ আব্বাস মিয়া,সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ আবু সারোয়ার, গোয়ালনগর ইউনিয়ন বিএনপির সভাপতি তারেক মিয়া, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম,  বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
২৫০০ মিটার খাল পুনঃখনন প্রকল্পের কাজে ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ২৯ লক্ষ টাকা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে এম এ হান্নান এমপি বলেন, পর্যায়ক্রমে উপজেলার আরো  খাল খনন করা হবে। কাইঞ্জার খালটি হলো গোয়ালনগর ইউনিয়নের প্রাণের দাবী। ১০ হাজার বিঘা জমি চাষ করা যায়না পানির স্বল্পতার কারনে। খালটি পুনঃখনন হলে ১০ হাজার বিঘা জমি চাষের আওতায় আসবে।যা উৎপাদিত কৃষিপণ্য জাতীয় খাদ্য সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলে মনেকরি।

এই প্রকল্পের কাজে নিয়োজিত ঠিকাদার যারা আছেন, আপনারা আপনাদের সিডিউল অনুযায়ী কাজ করবেন – এটি আমার অনুরোধ। ​উপজেলার নদী ও খালের নাব্যতা ফিরিয়ে আনা এবং স্থানীয় কৃষি ও যাতায়াত ব্যবস্থায় গতিশীলতা আনতেই এই খনন প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়েছে।

এই উন্নয়ন কার্যক্রমকে ঘিরে গোয়ালনগরসহ পুরো উপজেলা জুড়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আধারমানিক উচ্চ বিদ্যালয় ৯৬ ব্যাচের মিলনমেলা আগামী ৩১ জুলাই

আবু সাঈদ হত্যা মামলা বেরোবির দুই শিক্ষক ও ছাত্রলীগ সভাপতির ১০ বছর করে কারাদণ্ড

২০২৫ সালে সারাদেশে ২৭ হাজার ৫৯টি অগ্নিকাণ্ড দিনে গড়ে ৭৫টি, আহত ২৬৭, নিহত ৮৫ জন

হঠাৎ বাতিঘরে জাইমা রহমান

নির্বাচন পেছানোর কোনো পরিকল্পনা সরকারের নেই

আ.লীগের কাউকে জামায়াতে যুক্ত করতে কেন্দ্রের অনুমতি লাগবে: আমির

বড়হাতিয়া চাকফিরানী নতুনপাড়া সমাজকল্যাণ সংগঠনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ

জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পীকার ও ডেপুটি স্পীকার নির্বাচন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বিজিবির সঙ্গে গোলাগুলি, পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

আল জাজিরার প্রতিবেদন ইরানে হামলায় প্রথম ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের খরচ প্রায় ৭৭ কোটি ৯০ লাখ ডলার