টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 26 March 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশাল জেলার ধর্ষণ মামলার আসামি সোহেল হাওলাদার গ্রেপ্তার

প্রতিবেদক
এস.এ.মোত্তালিব
March 26, 2025 2:02 pm

বরিশাল জেলার এয়ারপোর্ট থানা এলাকার অপহরন পূর্বক ধর্ষণ মামলার আসামি মোঃসোহেল হাওলাদার (৩০)কে হাজারীবাগ থানাধীন বেরীবাঁধ এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোড়ালো ভূমিকা পালন করে আসছে। র‌্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমান অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, ছিনতাইকারী, অপহরণ প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িতদের দ্রæততম সময়ে গ্রেফতার করে আইনের আওতায় এনে র‌্যাব জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বরিশাল জেলার এয়ারপোর্ট থানা এলাকার অপহরন পূর্বক ধর্ষণ মামলার আসামি মোঃ সোহেল হাওলাদার (৩০)’কে অদ্য ২৫ মার্চ ২০২৫ইং তারিখ রাতে হাজারীবাগ থানাধীন বেরীবাঁধ এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২।

মামলার এজাহার সূত্রে জানা যায়,
ভিকটিম ও আসামি পূর্ব পরিচিত হওয়ায় গত ২৬/১২/২০২৪ইং তারিখ ভিকটিমকে তার বাবার বাড়ি হতে স্থানীয় বারৈজ্জারহাট বাজারে খাওয়ার কথা বলে কৌশলে অপহরণ করে বরিশাল লঞ্চ ঘাট নিয়ে যায়। সেখান থেকে বিভিন্ন রকমের ভয়ভীতি দেখিয়ে লঞ্চে তুলে ঢাকা নিয়ে আসে। আসামি সোহেল ভিকটিমকে ঢাকার বিভিন্ন স্থানে আটকে রেখে গত ২৭/১২/২০২৪ইং হতে ০৯/০২/২০২৫ইং পর্যন্ত বিভিন্ন সময় তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। আসামির উপর্যপুরি ধর্ষণের ফলে ভিকটিম গুরুতর অসুস্থ হলে গত ০৯/০২/২০২৫ ইং তারিখ বরিশালের কাউনিয়া থানাধীন কাগাশুড়া বাজারে রাস্তার উপর ভিকটিমকে রেখে কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে ভিকটিম বাদী হয়ে মোঃ সোহেল হাওলাদার এর নাম উল্লেখ করে বরিশাল জেলার এয়ারপোর্ট থানায় (মামলা নং ০৭ তারিখ- ১০/০২/২০২৫ ইং, ধারা নারী শিশু নির্যাতন দমন আইন ২০০০ সংশোধিত (২০০৩/২০২০) এর ৭/৯(১) মামলা দায়ের করেন। র‌্যাব-২ উক্ত আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায়, তথ্য প্রযুক্তির সহায়তা ও গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি আভিযানিক দল অদ্য ২৫/০৩/২০২৫ইং তারিখ রাতে হাজারীবাগ থানাধীন বেরীবাঁধ এলাকায় আভিযান পরিচালনা করে আসামিকে গ্রেফতার করে।গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত
শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীরতে পূর্ব শত্রুতার জের ধরে সিএনজি মালিককে কুপিয়ে হত্যা

আধারমানিক উচ্চ বিদ্যালয় ৯৬ ব্যাচের মিলনমেলা আগামী ৩১ জুলাই

ঢাকার সঙ্গে যুক্ত হচ্ছে এক নতুন শহর

কুমিল্লায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আগমনের উপলক্ষে সংবাদ সম্মেলনে

মাদকবিরোধী বার্তা নিয়ে গোলাপগঞ্জে নারী প্রীতি ফুটবল ম্যাচ

এবার সরানো হলো ৩ সচিবকে

কুয়েতের বিদ্যুৎ ও পানি শোধনাগারে ইরানের হামলায় ভারতীয় শ্রমিক নিহত

কুমিল্লা সদর দক্ষিণে সেনাবাহিনীর অভিযানে ওয়ারেন্টভুক্ত এক আসামি আটক

আওয়ামী লীগের বিষয়টি আইনগতভাবে দেখা হবে: মির্জা ফখরুল ইসলাম

দায়িত্ব পালনের সময় দলীয় বিষয় বিবেচনা করা হবে না: অ্যাটর্নি জেনারেল