টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 21 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের দুই মন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইক‌মিশনারের সাক্ষাৎ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
March 21, 2026 4:09 pm

দায়িত্ব গ্রহণের এক বছরের মাথায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ। শুক্রবার (২০ মার্চ) সকালে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। একই দিনে কয়েক ঘণ্টার ব্যবধানে ভারতের শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়ালের সঙ্গেও বৈঠক করেন তিনি।

মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম ‘এক্স’-এ পৃথক পোস্টে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন জয়শঙ্কর ও রিয়াজ হামিদুল্লাহ। বৈঠকের একটি ছবি শেয়ার করে জয়শঙ্কর জানান, আলোচনায় দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি ত্বরান্বিত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

অন্যদিকে রিয়াজ হামিদুল্লাহ তার পোস্টে উল্লেখ করেন, অভিন্ন স্বার্থ ও পারস্পরিক লাভের ভিত্তিতে ভারতের সঙ্গে যৌথভাবে কাজ করতে বাংলাদেশের প্রস্তুতির কথা তিনি তুলে ধরেছেন।

এদিকে সন্ধ্যায় ভারতের শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়ালের সঙ্গে পৃথক বৈঠক করেন বাংলাদেশের হাইকমিশনার। এ বিষয়ে দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশন জানায়, আলোচনায় দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি সহযোগিতার নতুন ক্ষেত্র প্রসারের বিষয়টি গুরুত্ব পেয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কলকাতায় চিকিৎসা করাতে গিয়ে বিপাকে বাংলাদেশিরা, থাকতে হচ্ছে রাস্তাতেই

ধানের শীষে ভর করে চট্টগ্রাম-৬ আসনে ইতিহাস গড়লেন গিয়াস উদ্দিন কাদের চৌধুরী

পূর্বাচলে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণ: নারীসহ দুইজনের সশ্রম কারাদণ্ড

হাসপাতালের অপরিচ্ছন্ন টয়লেট পরিষ্কার করলেন এমপি খোকন

ইউরোপ সেরার মহালড়াই পিএসজির রাজত্ব নাকি আর্সেনালের ঐতিহাসিক প্রতিশোধ, মুকুট কার হাতে?

রাজারহাটে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন, আলোচনা সভা ও মৎস্যচাষীদের পুরস্কার প্রদান

আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল: তথ্যমন্ত্রী

কুয়েতে মার্কিন বিমানঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কাশেম আলী গ্রেফতার

কুমিল্লায় যাত্রীবাহি বাস চাপায় সিএনজি আরোহী নিহত। আহত-৩