টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 5 May 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কাশেম আলী গ্রেফতার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
May 5, 2025 7:54 am

রাজধানীর ডেমরা থানার মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোঃ কাশেম আলী (৩৬)’কে খিলগাঁও থানাধীন বনশ্রী এলাকা হইতে গ্রেপ্তার করেছে র‌্যাব-২।

বাংলাদেশ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোড়ালো ভূমিকা পালন করে আসছে। র‌্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, ছিনতাইকারী, অপহরণ প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িত দীর্ঘদিনের পলাতক দন্ডপ্রাপ্ত অপরাধীদের আইনের আওতায় এনে র‌্যাব জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

রাজধানীর ডেমরা থানার মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ কাশেম আলী (৩৬)’কে গতকাল ২০২৫ ইং তারিখ খিলগাঁও থানাধীন বনশ্রী এলাকা হইতে গ্রেপ্তার করেছে র‌্যাব-২।

এজাহার সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামি মোঃ কাশেম আলী ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন- ১৯(১) এর ৯(গ)/২৫ এর মাদক মামলার আসামি। তদন্তকারী কর্মকর্তা মামলাটি তদন্ত শেষে আসামির বিরুদ্ধে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অতঃপর আসামির অনুপস্থিতিতে অত্র মামলার বিচারকার্য শেষে বিজ্ঞ আদালত আসামি মোঃ কাশেম আলীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং ১০,০০০/- (দশ হাজার) টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ০৩ মাসের সশ্রম কারাদন্ড প্রদান পূর্বক গ্রেফতারী পরোয়ানা ইস্যু করেন। উক্ত আসামির বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ইস্যূ হওয়ার পর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হতে গ্রেপ্তার এড়াতে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে অবস্থান করে। উক্ত ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে র‌্যাব এ বিষয়ে আসামিকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায়, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি আভিযানিক দল গতকাল ০৪/০৫/২০২৫ ইং তারিখে ঢাকার খিলগাঁও থানাধীন বনশ্রী এলাকা এলাকায় অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেপ্তার করে। প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করে র‌্যাব-২ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

কুমিল্লায় তারুণ্যের উৎসব উপলক্ষে যুব সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাজারহাটের নাজিমখান ইউপির নাওথোয়া বিলের উপর রাস্তাটি বেহাল দশা, সংস্কারের দাবি এলাকাবাসীর

১৬ বছর ফ্যাসিস্টের নির্যাতন উপেক্ষা করে আপনাদের পাশে ছিলাম,আগামীতেও থাকবো — এস এ সিদ্দিক সাজু

কুমিল্লায় ট্রাক চালক হত্যা ঘটনায় আটক-৫

ইসরায়েলি বসতিগুলোর সঙ্গে বাণিজ্যে নিষেধাজ্ঞা: ইউরোপের ১২ দেশের সমর্থন

ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাসের সংকট সমাধানের দাবিতে অবস্থান কর্মসূচি

তিতাসে যৌথ অভিযানে ইয়াবা ও ২১০ বোতল বিয়ারসহ আটক-৩

এস এম সায়েমকে ফাঁসাতে মরিয়া প্রশাসন ও আওয়ামী দোসরদের একটি গ্রুপ

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিরপুর কলেজ ছাত্রদলের দোয়া ও ইফতার মাহফিল