টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 22 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি চালুর আল্টিমেটাম ট্রাম্পের

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেক্স
March 22, 2026 11:36 pm

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য ইরানকে নতুন করে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন। তিনি বলেছেন, এই সময় পার হওয়ার পর যুক্তরাষ্ট্র ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলো ‘ধ্বংস’ বা ‘নিশ্চিহ্ন’ করে দেবে। খবর: বিবিসি।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবর বলছে, দেশটি পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছে যে, তাদের জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামোতে আঘাত করা হলে, তারা পুরো অঞ্চলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট সব জ্বালানি অবকাঠামোগুলোকে লক্ষ্যবস্তু করে হামলা চালাবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এদিকে, গত কয়েক ঘণ্টার মধ্যে কাতারে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার এবং সংযুক্ত আরব আমিরাত উপকূলের কাছে একটি জাহাজে প্রজেক্টাইল সংক্রান্ত এক দুর্ঘটনার খবর পেয়েছে বিবিসি।

এসব ঘটনা ঘটেছে দক্ষিণ ইসরায়েলে ইরানি হামলার পর, যেখানে ডিমোনা এবং আরাদ শহরে ১২০ জনেরও বেশি মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এর আগে শনিবার ইরান দিয়েগো গার্সিয়ায় অবস্থিত যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক ঘাঁটিতে দুইটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। তবে, হামলাটি ব্যর্থ হয়েছে বলে জানা যাচ্ছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঢা‌বি হল প্রশাসন‌কে প্রাণনাশের হুমকি, থানায় অ‌ভি‌যোগ

খামেনির জানাজার সময়সূচি ঘোষণা করল ইরান

কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

জনগণকেন্দ্রিক সম্পর্ক নির্মাণে আগ্রহী ভারত: দীনেশ ত্রিবেদী

কুমিল্লা-৬ হাজী ইয়াছিনকে মনোনয়নের দাবীতে তৃণমূলের অবস্থান কর্মসূচি

নারী কাবাডি সিরিজ শেষটা রঙিন হলো না বাংলাদেশের

আবাসিক হোটেল থেকে মরাদেহ উদ্ধার

কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

অসহায় রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে নানিয়ারচর সেনা-জোনের বিনামূল্যে ঔষধ ও চিকিৎসা সেবা প্রদান

তিতাসে নজরুল হত্যার রহস্য উন্মোচন: ধারালো ছুরি ও কুড়াল দিয়ে লাশের মাথা, দুই হাত ও দুই পা কেটে চার বস্তায় ভরে খালে নিক্ষেপ

খামেনির জানাজায় যোগ দিলে সহায়তা বন্ধের হুমকি যুক্তরাষ্ট্রের