টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 12 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খামেনির জানাজার সময়সূচি ঘোষণা করল ইরান

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
June 12, 2026 7:06 pm

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজার অনুষ্ঠান নির্ধারিত সময়ের পরিবর্তে আরও পরে আয়োজন করা হবে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১১ জুন) এ তথ্য জানান তেহরানের মেয়র আলিরেজা জাকানি। সূত্র: জিও নিউজ।

তিনি জানান, খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শেষকৃত্য জুনের শেষ সপ্তাহ কিংবা জুলাইয়ের প্রথম দিকে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এর আগে ইরান সরকার ইসলামি বর্ষপঞ্জির প্রথম মাস মহররমের শুরুতেই তিন দিনের রাষ্ট্রীয় শোকানুষ্ঠান আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছিল। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মহররমের প্রথম ১০ দিন শেষ হওয়ার পর অনুষ্ঠানটি আয়োজন করা হবে।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফার্সে প্রকাশিত এক বিবৃতিতে জাকানি বলেন, শোক ও ধর্মীয় আনুষ্ঠানিকতার বিষয়টি বিবেচনায় নিয়ে সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।

নতুন সময়সূচি অনুযায়ী, খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শেষকৃত্য ২৬ জুন থেকে ৫ জুলাইয়ের মধ্যে কোনো এক সময়ে অনুষ্ঠিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে তেহরান কর্তৃপক্ষ জানিয়েছিল, অনুষ্ঠানে প্রায় দুই কোটি মানুষের অংশগ্রহণ হতে পারে বলে তারা আশা করছে।

১৯৮৯ সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করেন আয়াতুল্লাহ আলী খামেনি। প্রায় সাড়ে তিন দশক দায়িত্ব পালনের পর চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি তিনি নিহত হন।

সর্বশেষ - অপরাধ