টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 24 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিগত সরকারের আমলে মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি হয়েছে: পানিসম্পদ মন্ত্রী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
March 24, 2026 9:08 pm

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বিগত সরকারের আমলে দেশে প্রকৃত উন্নয়ন হয়নি, মেগা প্রকল্পের নামে বড় ধরনের দুর্নীতি হয়েছে। তিনি বলেন, এসব দুর্নীতি বন্ধ করে দেশকে এগিয়ে নিতে হবে। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে লক্ষ্মীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক সাহাব উদ্দিন সাবুর দায়িত্ব গ্রহণ উপলক্ষে আয়োজিত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশে অনেক মেগা প্রকল্প বাস্তবায়ন করা হলেও সেগুলোর সুফল সাধারণ মানুষ পায়নি। অনেক ক্ষেত্রে অপ্রয়োজনীয় প্রকল্প নেওয়া হয়েছে এবং ১ হাজার কোটি টাকার প্রকল্প ১০ হাজার কোটি টাকায় বাস্তবায়ন করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি আরও বলেন, কোনো অবস্থাতেই দুর্নীতি বরদাশত করা হবে না। জেলা পরিষদ, পৌরসভা, পুলিশ প্রশাসন কিংবা এলজিইডি—যেখানেই দুর্নীতি হোক, দায় সংশ্লিষ্টদেরই নিতে হবে। সরকার এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে এবং দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, তারা রাজনৈতিক ব্যক্তিত্ব হলেও ছাড় দেওয়া হবে না।

মন্ত্রী বলেন, লক্ষ্মীপুর জেলা পরিষদের ১৫ কোটি টাকা একটি ব্যাংকে আটকে আছে এবং দেশের আরও কয়েকটি ব্যাংক লুটপাট ও অর্থ পাচারের কারণে সংকটে রয়েছে। এমন কঠিন সময়ে দায়িত্ব নিয়ে পরিস্থিতি মোকাবিলায় সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: তারেক রহমান

বিশ্বকাপের আগে বড় সুসংবাদ পেলেন ইয়ামাল

ডাকসুতে ভাঙচুর, জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা তৈয়ব

রাজশাহী প্রেসক্লাবে নববর্ষ উদযাপন ও মিলনমেলা

দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৬৬৬ জনে

আগের মতো শীর্ষ সন্ত্রাসী নেই, নতুনদেরও মাথাচাড়া দিতে দেওয়া হবে না: ডিএমপি কমিশনার

যুদ্ধের মধ্যে প্রথম বার্তা নিয়ে হাজির হচ্ছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

কুমিল্লায় ট্রেনে টাস্কফোর্স অভিযানে কোটি টাকার ভারতীয় বাজি উদ্বার

বেশী দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করলে শাস্তিমূলক ব্যবস্থা: লোয়াব

কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ৬ কেজি গাঁজা উদ্বার,গ্রেপ্তার-৯