টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 1 October 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় ট্রেনে টাস্কফোর্স অভিযানে কোটি টাকার ভারতীয় বাজি উদ্বার

প্রতিবেদক
এ কে পলাশ
October 1, 2025 8:29 am

কুমিল্লার সদর উপজেলার রসুলপুর রেলওয়ে স্টেশনে বিশেষ টাস্কফোর্স অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় বাজি আটক করেছে বিজিবি। আটককৃত বাজির আনুমানিক বাজারমূল্য এক কোটি সাইত্রিশ লাখ দশ হাজার টাকা।

বিজিবি সূত্রে জানা গেছে,
মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সরোয়ার জাহানের উপস্থিতিতে অভিযান চালানো হয়। কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর এ্যাডজুটেন্টের নেতৃত্বে বিজিবি, জেলা পুলিশ, রেলওয়ে পুলিশ ও সাধারণ পুলিশের সমন্বয়ে টাস্কফোর্স দল কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে অভিযান পরিচালনা করে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এ সময় চার লাখ ৫৪ হাজার ৪০০ পিস বিভিন্ন প্রকার ভারতীয় বাজি মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। বাজিগুলোর আনুমানিক মূল্য ধরা হয়েছে এক কোটি ৩৭ লাখ ১০ হাজার টাকা।
বিজিবি জানায়, জব্দকৃত বাজি বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। চোরাচালান প্রতিরোধে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিআরটিএ’র মেট্রো-৪ সার্কেলের আওয়ামী লীগের দোসর দুর্নীতিবাজ উচ্চমান সহকারী হারুন ইসলাম এখনো বহাল তরীয়তে রয়েছে। কর্তৃপক্ষ নীরব, অবৈধভাবে অঢেল সম্পদের মালিক অভিযোগ উঠেছে

উপসাগরীয় দেশগুলোকে ‘সঠিক পক্ষে’ থাকার আহ্বান মোজতবা খামেনির

সীমিত পরিসরে ফ্লাইট চালু করলো দুবাই

বীরগঞ্জে চিকিৎসার আশায় রোমেনা, অর্থাভাবে ছেলের পড়াশোনাও অনিশ্চিত

ওয়ারীতে অজ্ঞাত দ্রুতগামী গাড়ির ধাক্কায় প্রাণ গেল এক যুবকের।

ডব্লিউটিও’র সতর্কবার্তা ৮০ বছরের মধ্যে চরম সংকটে বিশ্ব বাণিজ্য!

প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত সংগীত শিক্ষা চালুর সিদ্ধান্ত সরকারের: সংস্কৃতিমন্ত্রী

তিতাসে একজন প্রধান শিক্ষক সাংবাদিক, ইমাম ও কবিরাজ!

ইসরায়েল ও হিজবুল্লাহকে সংযত থাকার আহ্বান ইমানুয়েল ম্যাক্রোঁর

রাজবাড়ীর কালুখালীর গুণী শিল্পী জাহিদ হাসান ইন্তেকাল করেছে,ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন