টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 24 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে পোষা বিড়াল বাঁচাতে গিয়ে প্রাণ গেল নারীর

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
March 24, 2026 9:18 pm

রাজধানীর শাহজাদপুরে পোষা বিড়ালকে উদ্ধার করতে গিয়ে তিনতলার ছাদ থেকে পড়ে বন্যা কস্তা (৩৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (২৩ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে শাহজাদপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত বন্যা কস্তা নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নের আদগ্রামের বাসিন্দা ছিলেন। তিনি স্বামী শোভন পালের সঙ্গে রাজধানীর শাহজাদপুরে একটি ভাড়া বাসার তৃতীয় তলায় বসবাস করতেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

পরিবার সূত্রে জানা যায়, সকালে ঘুম থেকে উঠে বন্যা কস্তা তার প্রিয় পোষা বিড়ালটিকে ঘরে না পেয়ে খুঁজতে থাকেন। একপর্যায়ে ছাদে গিয়ে দেখেন, বিড়ালটি কার্নিশের ওপর অবস্থান করছে। সেটিকে উদ্ধার করতে গিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় পা পিছলে নিচে পড়ে যান তিনি। গুরুতর আহত অবস্থায় তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ফুফু লাভলী কস্তা জানান, বন্যার কোনো সন্তান ছিল না এবং তিনি বিড়ালটিকে সন্তানের মতো ভালোবাসতেন। প্রিয় পোষা প্রাণীকে বাঁচাতে গিয়েই তার এই করুণ মৃত্যু হয়েছে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ছালাম জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে এবং স্থানীয় খ্রিষ্টান কবরস্থানে দাফন করা হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় শীতার্ত মানুষের মাঝে সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের কম্বল বিতরন

কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী

জাতীয় বার্নে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দগ্ধ রোগীদের খোঁজখবর নেন

ঢাবিতে হল প্রভোস্টের বিরুদ্ধে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ: উল্টো ভুক্তভোগী ও হল সংসদ নেতাদের শোকজ

শোক সংবাদ

দক্ষিণ রাউজানে শ্রী শ্রী মা মগদেশ্বরী ও গঙ্গা মন্দিরে মহাতীর্থ বারুণীস্নান উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

কুমিল্লায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত

‘অটো ফাইন সিস্টেম’ এর আওতায় আসছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক,আগামী ১৮ আগস্ট থেকেই শুরু হচ্ছে এ কার্যক্রম

নাসিরনগরে চাতলপাড় মেঘনার ভাঙ্গনে দিশেহারা, জনভোগগন্তি চরমে

কুমিল্লায় তারেক রহমানের সফর ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ