টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 25 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চলাচলের রাস্তা বন্ধ করে ঘর উত্তোলনের অভিযোগ

প্রতিবেদক
মোঃ জাহিদুর রহিম মোল্লা
March 25, 2026 5:47 pm

রাজবাড়ীর বালিয়াকান্দিতে বিরোধের জের ধরে জনসাধারণের চলাচলের রাস্তা বন্ধ করে ঘর উত্তোলন করার অভিযোগ উঠেছে। এতে কয়েকটি পরিবারের চলাচলসহ পেঁয়াজ উত্তোলন মৌসুমে মাঠ থেকে বাড়ীতে পেঁয়াজ নিয়ে যেতে পারছেন না। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

স্থানীয়রা ভুক্তভোগী নাসির খান সহ অন্যান্যরা জানিয়েছেন, বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের সাঙ্গুড়া গ্রামের প্রধান সড়ক থেকে ছান্নাফ মোল্লার বাড়ী হতে উত্তর সাইড ৩০০ ফুট ডালু রাস্তা। রাস্তাটি জামালপুর ইউনিয়ন পরিষদের সদস্য মৃত টুটুল মেম্বার জীবিত থাকাকালে মাটির কাজ করে দেয়। এতে ৪টি পরিবারের অনেক সদস্য বছরের পর বছর রাস্তাটি ব্যবহার করে আসছে। সম্প্রতি বিরোধের জের ধরে রাস্তা বন্ধ করে দিয়েছে সাঙ্গুরা গ্রামের আলি মোল্যা ও তার ছেলে হুসাইন মোল্যা। রাস্তার উপর ঘর উত্তোলন করে যাতায়াত বন্ধ করে দিয়েছে। স্থানীয় লোকজন তাদের অনুরোধ করলেও তারা রাস্তা যাতায়াত করতে দিচ্ছে না। বিষয়টি নিয়ে এলাকায় একাধিকবার বসাবসি হলেও আলি মোল্যা কোন কথাই শোনে না উল্টো মামলা দিয়ে হয়রানী করছে। এতে ৪টি পরিবারের যাতায়াতের জন্য বিকল্প রাস্তা না থাকায় পড়েছেন বিপাকে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এ বিষয়ে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার, থানার অফিসার ইনচার্জ ও জামালপুর ইউনিয়ন পরিষদে লিখিত অভিযোগ দায়ের করেছেন সাঙ্গুড়া গ্রামের নাসির খান।
সাবেক ইউপি সদস্য টিটুল বলেন, একটি মারামারির ঘটনাকে কেন্দ্র করে রাস্তার উপর ঘর উত্তোলন করে চলাচল বন্ধ করে দিয়েছে আলী মোল্যা ও তার ছেলে হুসাইন মোল্যা। স্থানীয় ভাবে বসে বিষয়টি মিমাংসা করার চেষ্টা করা হলেও তারা কিছুই শুনছেন না।
সাঙ্গুরা গ্রামের অভিযুক্ত আলি মোল্যা বলেন, আমার জমির উপর দিয়ে চলাচল করতে দেই। এখন আমি দিবো না। তাদের পায়ে হেটে যেতে দিবো, কোন গাড়ী নেওয়ার পথ দিবো না।

আলী মোল্যার ছেলে হুসাইন মোল্যা হুমকি দিয়ে বলে বিষ খেয়ে মারা যাবো তবুও রাস্তার জায়গা দিবো না। প্রয়োজনে বাড়ীর জমি অন্য মানুষের কাছে বিক্রি করে চলে যাবো, তবুও রাস্তা দিবো না। কেউ রাস্তা নিতে পারবে না।

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমান বলেন, বিষয়টি তদন্ত পুর্বক উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কে নির্দেশ দেওয়া হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

​রাজারহাটের উমর মজিদ ইউপি চেয়ারম্যানের প্রতিশ্রুতি আমলহীন ! স্বেচ্ছাশ্রমে রাস্তা মেরামতে নামলেন এলাকাবাসী

ইরান আমাকে দেশটির সর্বোচ্চ নেতা বানাতে চেয়েছিল: ট্রাম্প

ফাইনালের আগে ড্রেসিংরুমে কী ঘটেছিল? মেসির ভিডিও ঘিরে রহস্য

হরমুজ প্রণালি স্থায়ীভাবে খুলে দেয়ায় চীন খুবই খুশি হয়েছে: ডোনাল্ড ট্রাম্প

চিলমারীতে সিলগালা করা ৯ লাখ ঘনফুট বালু নিলাম ছাড়াই লুট

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সঙ্গে টানা এক মাসের যুদ্ধেও পিছু হটেনি ইরান,নানামুখী চ্যালেঞ্জে ট্রাম্প

ডিমলায় নেই জ্বালানি তেলের ভিড়, মিনিটেই মিলছে সেবা

ইরানকে মস্কোর ‘বিশ্বস্ত বন্ধু’ বলে পাশে থাকার অঙ্গীকার পুতিনের

গাজীপুরের গ্যাস বিস্ফোরণে দগ্ধ তাসলিমা আক্তার মৃত্যু

রাউজানে শ্রী মা মগদেশ্বরী মন্দিরের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী মহোৎসব