টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 2 February 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাউজানে শ্রী মা মগদেশ্বরী মন্দিরের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী মহোৎসব

প্রতিবেদক
মিলন বৈদ্য শুভ
February 2, 2026 5:26 pm

রাউজানের পূর্ব নোয়াজিষপুর সার্বজনীন শ্রী শ্রী মা মগদেশ্বরী মন্দিরের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মহতী ধর্মসভা ও অষ্টপ্রহরব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞ সংকীর্তন অনুষ্ঠিত হয়েছে।

গত ১, ২ ও ৩ ফেব্রুয়ারি—তিন দিনব্যাপী আয়োজিত এই মহতী ধর্মানুষ্ঠানমালায় প্রতিদিন মঙ্গল আরতি, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, শ্রী শ্রী মা মগদেশ্বরী মাতৃ পূজা, শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ, মায়ের রাজভোগ নিবেদন, ধর্মীয় আলোচনা সভা, ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়াও ভুবনমঙ্গল মহানাম যজ্ঞের শুভ অধিবাস, শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম সংকীর্তন এবং দিবারাত্রি অন্নপ্রসাদের ব্যবস্থা রাখা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের অধ্যাপক ডা. নির্মল কান্তি দে, মন্দির পরিচালনা পরিষদের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা স্বপন চক্রবর্ত্তী, রয়েল চক্ষু হাসপাতালের ডা. নারায়ণ দেবনাথ ও মিন্টু দে।

শুভ অধিবাস কীর্তন পরিবেশন করেন সৌরভ সাহা। শুভ অধিবাস পৌরহিত্য করেন শ্রী শ্রী রাধা গোবিন্দ ও বৈষ্ণব প্রবর শ্রী ঠাকুর দাস বাবাজী। পূজারী হিসেবে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সমীর চৌধুরী।

মহোৎসব উদযাপন কমিটির সভাপতি অপু দাশ, নির্বাহী সভাপতি রোকন কান্তি চৌধুরী, সহ-সভাপতি রূপন দাশ ও অরুণ দাশ। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন আশু দে ও স্বপন দাশ। সহ-সাধারণ সম্পাদক ছিলেন তরুণ চৌধুরী, রুবেল চৌধুরী ও রতন দাশ। অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন ছোটন চৌধুরী, পিকলু চৌধুরী, সুজন দাশ ও সুমন দে। সহ-অর্থ সম্পাদক ছিলেন সুজন আচার্য্য, সুমন দাশ ও মিটন দে। যুগ্ম সম্পাদক সজীব দে ও সজল দাশ এবং সহ-যুগ্ম সম্পাদক বিক্রম আচার্য্য ও বিপ্লব চৌধুরী। সাংগঠনিক সম্পাদক রানা চৌধুরী ও রামকৃষ্ণ আচার্য্য। সাংস্কৃতিক সম্পাদক প্রান্ত দাশ এবং সহ-সাংস্কৃতিক সম্পাদক মিঠন দাশ ও যুবরাজ আচার্য্য। এছাড়াও সীমান্ত দাশ, মিঠন কান্তি দাশ, পার্থ মনি আচার্য্য সহ অন্যান্য সদস্যবৃন্দ অনুষ্ঠানের সফল বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখেন।

এই মহতী ধর্মীয় অনুষ্ঠানে দূর-দূরান্ত থেকে আগত হাজার হাজার নারী-পুরুষ ভক্তবৃন্দের সমাগম ঘটে। ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভক্তি ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঢাকা-১০ আসনের ভোটার হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ

তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদপুরে গ্যাস লাইন লিকেস থেকে তিনজন দগ্ধ

সাভারে কঠোর আন্দোলন, দেশজুড়ে প্রতিবাদ: নার্স-মিডওয়াইফদের ৮ দাবিতে শাটডাউন

জ্বালানি সংকট মোকাবিলায় বিয়ে ও সামাজিক অনুষ্ঠানে আলোকসজ্জা নিষিদ্ধ

লিমন-বৃষ্টি নিখোঁজের আগে চ্যাটজিপিটির কাছে প্রশ্ন করেছিলেন সন্দেহভাজন খুনি

রাজধানীতে গলায় ফাঁসি দিয়ে গৃহবধূ আত্মহত্যা

বীরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, স্বপ্ন গড়ার আহ্বান এমপি মনজুরুল ইসলামের

বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিভিল সার্জনের আকস্মিক পরিদর্শন

নাসিরনগরে নিত্য পণ্যের দাম বৃদ্ধি টালমাটাল সবজির বাজার