দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও দিনাজপুর–১ (বীরগঞ্জ–কাহারোল) আসনে ধানের শীষ প্রতীকে মনোনীত প্রার্থী মো. মনজুরুল ইসলামের বড় ভাই নুরুল ইসলাম লেবুর জানাজা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল ৩টায় বীরগঞ্জ উপজেলার রহিম বখশ উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম নুরুল ইসলাম লেবুর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।
জানাজার নামাজে দিনাজপুর জেলা বিএনপি, বীরগঞ্জ ও কাহারোল উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মতিউর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জানাজায় অংশ নেন।
জানাজা শেষে মরহুম নুরুল ইসলাম লেবুর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। এ সময় জানাজায় অংশগ্রহণকারীরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
নুরুল ইসলাম লেবু এলাকায় একজন পরিচিত ও সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুতে বীরগঞ্জসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে।



















