টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 26 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতিকে অভিনন্দন জানালো শি জিন পিং

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেক্স
March 26, 2026 8:41 pm

বাংলাদেশের স্বাধীনতার ৫৫তম বার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বৃহস্পতিবার (২৬ মার্চ) তিনি এ বার্তা পাঠান।

বার্তায় শি জিন পিং বলেন, চীন ও বাংলাদেশ ভালো প্রতিবেশী, ভালো বন্ধু এবং ভালো অংশীদার।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি উল্লেখ করেন, দুই দেশ সবসময় পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে একে অপরের সঙ্গে আচরণ করেছে, পারস্পরিক সুবিধার জন্য সহযোগিতা করেছে এবং রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্কের একটি দৃষ্টান্ত স্থাপন করেছে।

শি জিন পিং আরও জানান, চীন-বাংলাদেশ সম্পর্কের উন্নয়নে তিনি অত্যন্ত গুরুত্ব দেন এবং রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সঙ্গে একযোগে কাজ করতে প্রস্তুত। এর মাধ্যমে রাজনৈতিক পারস্পরিক আস্থা আরও জোরদার হবে, দীর্ঘদিনের বন্ধুত্ব এগিয়ে নেওয়া, বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা ও বিভিন্ন ক্ষেত্রে বিনিময় বৃদ্ধি এবং চীন-বাংলাদেশ সমন্বিত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্বের ধারাবাহিক উন্নয়ন নিশ্চিত করার কথা উল্লেখ করেন তিনি।

এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত