টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 15 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে আসছে আরও দুই জাহাজ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
April 15, 2026 6:36 am

প্রায় ৬৮ হাজার টন ডিজেল নিয়ে আজ রাতে আরও দুইটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছার কথা রয়েছে। এর মধ্যে ইউনিপ্যাক সিঙ্গাপুরের সরবরাহ করা ‘এমটি টর্ম দামিনি’ ৩৩ হাজার টন এবং ভিটল এশিয়ার ‘এমটি লুসিয়া সলিস’ জাহাজটি ৩৫ হাজার টন ডিজেল রয়েছে। গত মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত ১১টায় জাহাজ দুটি বন্দরে পৌঁছার কথা।

বিপিসির তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে দৈনিক প্রায় ১১ হাজার টনের বেশি ডিজেল বিক্রি হচ্ছে। ১২ এপ্রিল পর্যন্ত দেশে সরবরাহযোগ্য ডিজেলের মজুত ছিল ১ লাখ ১৯ হাজার টন, যা দিয়ে প্রায় ১০ দিনের চাহিদা মেটানো সম্ভব ছিল। নতুন চালান যুক্ত হওয়ায় মজুত আরও ৪/৫ দিন বাড়বে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমান বলেন, ইতিমধ্যে কয়েকটি জাহাজ এসেছে, সামনে আরও আসবে। চুক্তিবদ্ধ সরবরাহকারীদের পাশাপাশি বিকল্প উৎস থেকেও তেল আমদানির চেষ্টা চলছে। চলতি মাসে জ্বালানি তেলের সরবরাহে কোনও সংকট হওয়ার আশঙ্কা নেই।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

হরমুজ খুললেও পারমাণবিক কর্মসূচি বন্ধ করবে না ইরান

গুপ্তচরবৃত্তি ও ভাড়াটে কর্মকাণ্ডের অভিযোগে ইরানে গ্রেপ্তার ৫৪

কুমিল্লা শশীদলে ইউপি সদস্যের বাড়ির ছাদে শুকানো হচ্ছিলো ১০০ কেজি গাঁজা, আটক-১

অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে গেলেন মির্জা ফখরুল

দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না: রিজভী

সাত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে প্রধান শিক্ষকের মদপান, বললেন ‘একটু মাতলামি হয়ে গেছে’

তিতাসে ধানের শীষের নির্বাচনী সভায় জনস্রোত

সরকার আম রপ্তানি সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দিচ্ছে: অর্থমন্ত্রী

ফুয়েল কার্ড চালুতে ডিমলায় পাম্পে শৃঙ্খলা, স্বস্তিতে গ্রাহকরা