টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 1 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে নবগঠিত (আংশিক) কমিটি ঘোষণা

প্রতিবেদক
শহিদুল ইসলাম
August 1, 2026 5:52 pm

সামাজিক ও মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে-এর নবনির্বাচিত (আংশিক) কমিটি ঘোষণা করা হয়েছে। ৩০ জুলাই (বৃহস্পতিবার) সন্ধ্যা ৭টায় পূর্ব লন্ডনের গ্রিনফিল্ড রোডে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ ঘোষণা দেওয়া হয়। সভায় সিলেট ও চট্টগ্রাম কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব ও পরিচালনা করেন সংগঠনের উপদেষ্টা নুরুল ইসলাম। সভায় সংগঠনের বিগত দিনের কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি আগামী দিনের কর্মপরিকল্পনা ও বিভিন্ন উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী এবং উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে নবনির্বাচিত (আংশিক) কমিটির নাম ঘোষণা করা হয়। একই সঙ্গে শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, বার্ষিক সাধারণ সভা (AGM) এবং একটি মিলনোৎসব আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

নবনির্বাচিত (আংশিক) কমিটি সভাপতি: সোহেল ইসলাম।
‌সি‌নিয়র সহ-সভাপতি গয়াস মিয়া গিয়াস, আব্দুল মালিক, গিয়াস উদ্দিন, শেখ জাহেদ, শাহিন আহমেদ চৌধুরী ও মো. আলী রেজা।
সাধারণ সম্পাদক: মো. মাসুদুর রহমান।
সহ-সাধারণ সম্পাদক: হেলেন ইসলাম।
কোষাধ্যক্ষ: মো. শফিকুল ইসলাম (জুয়েল)।
সাংগঠনিক সম্পাদক: মো. ইব্রাহিম জাহান।
প্রচার সম্পাদক: নূরুন্নবী আলী।
সহ-প্রচার সম্পাদক: নাজ নাছিমা।
মহিলা সম্পাদক: মীরা বড়ুয়া।
সহকারী মহিলা সম্পাদক: ফারজানা সামাদ জাদে।
সাংস্কৃতিক সম্পাদক: গোলাম মোস্তফা চৌধুরী।
সহকারী সাংস্কৃতিক সম্পাদক: আছমা আলম।
কার্যনির্বাহী কমিটির সদস্য: বাবুল মিয়া, মো. নজরুল ইসলাম, সিফা পুষ্প ও রহুল আমিন।
উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ:
নূরুল ইসলাম, ব্যারিস্টার মনোয়ার হোসেন, শওকত মাহমুদ টিপু এবং কাউন্সিলর সৈয়দ ফিরোজ গনি।

যুক্তরা‌জ্যের কা‌র্ডিফ থে‌কে সংগঠ‌নের কেন্দ্রীয় উপদেষ্টা মোহাম্মদ ম‌কিস মনসুর এবং বাংলা‌দেশ থে‌কে কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপ‌তি ‌মো. শ‌হিদুল ইসলাম টে‌লি কনফারেন্স যুক্ত হ‌য়ে নবগ‌ঠিত ক‌মি‌টির সকল নেতৃবৃন্দ‌দের শু‌ভেচ্ছা ও অ‌ভিনন্দন।

সভায় বক্তারা বলেন, সিলেট ও চট্টগ্রামের মধ্যে সম্প্রীতি, ঐক্য এবং পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে ভবিষ্যতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়ন করবে। তারা সংগঠনের সফলতা কামনায় সকল প্রবাসী সিলেটি ও চট্টগ্রামবাসীর সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণ কামনা করেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন,নরসিংদীতে জুট মিলের যন্ত্রপাতি লুটের অভিযোগ, ২১ কোটি টাকার ক্ষতির দাবি

ভারতে শিক্ষার্থীদের বিক্ষোভে একে-৪৭ দিয়ে গুলি

বিদ্যুৎস্পৃষ্ট

রাস্তা পারাপারে সময় দুই বাসের চাপা পড়ে এক ব্যক্তির মৃত্যু

পরকীয়া জেলা স্বামী স্ত্রীর নিহত

রাজধানীর ইন্টারনেট ব্যবসায়ী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

বিদ্যুৎস্পৃষ্ট

ঢামেকের ওসেকের পিছনে পড়েছিল এক নারী ঢামেকে মৃত্যু

ইরানের হামলায় বিধ্বস্ত দুবাইয়ের পর্যটন খাত,বন্ধ হচ্ছে বিলাসবহুল হোটেল

ইরানকে ‘শেষ করে দেওয়ার’ হুঁশিয়ারি ট্রাম্পের হরমুজ নিয়ে মিত্রদের কঠোর বার্তা

আগামী নির্বাচনে ঢাকা-১৪ আসনে ধানের শীষের প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করবেন-এস এম রুস্তম আলী

আবারও বায়ুদূষণের শীর্ষে ঢাকা

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে নিরাপদ শান্তিময় ও আলোকিত নাসির নগর গড়াই আমার মূললক্ষ্য, এডভোকেট এ কে এম কামরুজ্জামান মামুন