টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 20 February 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রমজানে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে ব্যবসায়ী নেতৃবৃন্দের প্রতি ডিএমপি কমিশনারের আহ্বান

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
February 20, 2026 11:10 am

রমজানে দ্রব্য মূল্য সহনীয় পর্যায়ে রাখতে ব্যবসায়ী নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৩ টায় পুরান ঢাকার চকবাজার থানাধীন মৌলভীবাজারে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ আহ্বান জানান।

ডিএমপি কমিশনার বলেন, রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি খাদ্যপণ্যে কোনো ধরনের ভেজাল মেশানো যাবে না। সবাইকে এ ব্যাপারে সজাগ ও সতর্ক থাকতে হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট যখন বাজারে অভিযান পরিচালনা করবেন, তখন পূর্ণ সহযোগিতা করতে হবে। এতে বাজারে স্বচ্ছতা ও ন্যায্যমূল্য নিশ্চিত হবে। সকল ব্যবসায়ী নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন ডিএমপি কমিশনার।

ব্রিফিংকালে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) এস এন মোঃ নজরুল ইসলাম, মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রতিনিধি এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাগণসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

১৮ বারের মতো পেছাল হাদি হত্যা মামলার তদন্ত

কুমিল্লায় দুই কাভার্ডভ্যানের সংঘর্ষে মৃত  ২ জন

নেপালে শিক্ষাঙ্গনে রাজনীতি নিষিদ্ধ পঞ্চম শ্রেণি পর্যন্ত থাকছে না পরীক্ষা

হরমুজ প্রণালিতে বাণিজ্য সুরক্ষায় টাস্কফোর্স গড়ছে জাতিসংঘ

বিদ্যুৎস্পৃষ্ট

বৃষ্টির কারণে ছাদে পিচ্ছিল থাকায় উপর থেকে নিচে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু

রোগীসেবা ও দালালবিরোধী কার্যক্রমে অবদান: ঢামেক পরিচালকের প্রশংসাপত্র পেলেন পিসি আবুল আহাদ

মাছ-মুরগি থেকে সবজি, সবখানেই দাম ঊর্ধ্বমুখী

ছাত্র হোস্টেল থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

ডিজি ছাড়া ইসিতে এনআইডি সেবা বন্ধ, সেবা মিলবে মাঠে

বীরগঞ্জে শিবরামপুর ইউনিয়নে বিএনপির নির্বাচনী জনসভা