টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 27 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পূর্বাচলে ১২টি ঘোড়া জবাই করে গরুর মাংস বলে বিক্রি ২৫টি জীবিত ঘোড়া উদ্ধার

প্রতিবেদক
নারায়ণগঞ্জ প্রতিনিধি
March 27, 2026 5:56 pm

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরে চাঞ্চল্যকর এক ঘটনায় একাধিক প্লটে বিপুল সংখ্যক ঘোড়া জবাইয়ের প্রমাণ পাওয়া গেছে। শুক্রবার (২৭ মার্চ) সকালে ১০ নম্বর সেক্টরের ৩০৬ নম্বর সড়কের সাত নম্বরসহ আশপাশের চারটি প্লট থেকে জবাই করা ১২টি ঘোড়ার মাংস জব্দ করা হয়েছে। একইসঙ্গে এসময় ২৫ টি জীবিত ঘোড়া ও বিপুল পরিমাণ ঘোড়ার হাড় উদ্ধার করা হয়েছে। পুলিশ ও র‍্যারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গরুর মাংস ৭৫০ টাকা থেকে ৮০০ টাকা কেজি দরে রূপগঞ্জসহ আশপাশের হাট-বাজারে বিক্রি হচ্ছে । সেক্ষেত্রে ঘোড়ার মাংস ২৫০ টাকা থেকে ৩০০ টাকা কেজি দরে ক্রয় করে কসাইরা ঘোড়ার মাংসকে গরুর মাংস হিসেবে হাট- বাজারে বিক্রি কর আসছে। ক্রেতারাও না জেনে ঘোড়ার মাংস ক্রয় করে প্রতারণার শিকার হচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এ বিষয়ে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সবজেল হোসেন বলেন, একটি সংঘবদ্ধ চক্র ৩৭টি ঘোড়া জবাইয়ের উদ্দেশ্যে সেখানে নিয়ে আসে। এর মধ্যে ১২টি ঘোড়া জবাই করে ফেলে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘোড়া জবাই করা চক্রের সদস্যরা পালিয়ে যায় ।

ওসি বলেন, ঘটনাস্থল থেকে ১২টি জবাই করা ঘোড়া, জীবিত ২৫টি ঘোড়া ও আগের জবাই করা ঘোড়ার বিপুল পরিমাণ হাড় উদ্ধার করেছে পুলিশ। একটি ঘোড়ী বা ঘোটকী বা মাদী ঘোড়া সেখানেই একটি বাচ্চা প্রসব করে।

এদিকে এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

প্রসঙ্গত, গত বছরের ১ জুলাই একই এলাকায় ৫টি ঘোড়া জবাইয়ের ঘটনা ঘটে। সে সময় রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উপস্থিতিতে জবাইকৃত ঘোড়ার মাংস উদ্ধার করে মাটি চাপা দেওয়া হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পটিয়ার কৈয়গ্রামে হিলফুল ফুযুল শান্তি সংঘের দশম দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন

হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি

জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস

তাকে ধাক্কায় মৃত্যু

বাসে ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত,‘ছেলে গুরুতর আহত’

৫ম ফেডারেশন কাপ তায়কোয়ানডো প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী ও বিজিবি যৌথভাবে চ্যাম্পিয়ন

হাদি হত্যার আসামি ও শেখ হাসিনাকে ফেরত চাইল প্রধানমন্ত্রী

পাকিস্তানে কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

ওআইসি-সহ ৫৭ মুসলিম রাষ্ট্রকে নির্যাতিত মুসলমানদের পাশে দাঁড়ানোর আহ্বান

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

বিশ্বকাপে ইরানকে সুখবর দিলো যুক্তরাষ্ট্র