টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 10 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হাদি হত্যার আসামি ও শেখ হাসিনাকে ফেরত চাইল প্রধানমন্ত্রী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
August 10, 2026 7:02 pm

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে শহীদ ওসমান হাদি হত্যা মামলার আসামিদের বাংলাদেশে ফেরত পাঠানো এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেছে বাংলাদেশ।

সোমবার (১০ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি শাহাদাৎ স্বাধীন জানান, বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী ভারতীয় হাইকমিশনারকে স্বাগত জানান। এ সময় হাইকমিশনার ঢাকায় গত দুই মাসের দায়িত্ব পালনের অভিজ্ঞতা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন।

বৈঠকে বাংলাদেশ-ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হয়। আলোচনায় বাংলাদেশ আশা প্রকাশ করে যে, ভারত শেখ হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেবে।

একই সঙ্গে শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়েও ভারতের প্রতি অনুরোধ পুনর্ব্যক্ত করা হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো এগিয়ে নিতে অনুকূল পরিবেশ সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন। তিনি বাংলাদেশ-ভারত সম্পর্ককে আরও ফলপ্রসূ ও ইতিবাচক ধারায় এগিয়ে নেওয়ার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির আরও ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ

রাজউকের মোবাইল কোর্টে ২১ ভবনে অভিযান, ৩৩টি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

বন্যার্তদের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ করলেন ওস্তাদ অমিতাভ-পায়রা ফাউন্ডেশন

কুয়েতের তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা আংশিক উৎপাদন বন্ধ

ভূমিকম্পে দ্রুত উদ্ধার-সহায়তায় স্পেশাল ফোর্স গড়েছে ফায়ার সার্ভিস:ডিজি

জ্বালানিতে অতিরিক্ত ব্যয়ের তথ্য আইএমএফকে জানিয়েছে বাংলাদেশ: অর্থমন্ত্রী

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কাল,দেশবাসীকে তারেক রহমানের শুভেচ্ছা, পাঁচ দিনব্যাপী পালিত হবে নানা কর্মসূচি

জাতীয় নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে রিট