টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 27 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে গ্রেফতার মিষ্টি সুভাষসহ ২ জন রিমান্ডে

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
March 27, 2026 6:35 pm

স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে গ্রেফতার হওয়া বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের নেতা শিমু আক্তার বৃষ্টি (মিষ্টি সুভাষ) ও রফিকুল ইসলামকে (দুর্জয়) সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রিমান্ডে পাঠানো হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) ঢাকা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ এ রিমান্ড আদেশ দেন।

আসামিদের আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার এসআই মো. শহিদুজ্জামান তাদের পাঁচদিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আসামিদের পক্ষে আইনজীবী মো. খায়ের উদ্দিন শিকদার রিমান্ড আবেদন খারিজ ও জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত মিষ্টি সুভাষকে দুই দিনের এবং রফিকুল ইসলামকে তিন দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

মামলায় উল্লেখ করা হয়, জাতীয় স্মৃতিসৌধের মূল বেদির সামনে ২২-২৫ জন নেতাকর্মী দেশের আইনশৃঙ্খলা বিঘ্নিত করতে এবং উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করতে সমবেত হন। তারা শেখ হাসিনা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সংবলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘অবৈধ নির্বাচনের অবৈধ সরকার মানি না, মানবো না’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান দেন।

ক্ষমতাচ্যুত হওয়ার পর ২০২৪ সালের জুলাই মাসে আওয়ামী লীগের সব ধরনের কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা আরোপ করা হয় এবং একই মাসে রাজনৈতিক দল হিসেবে তাদের নিবন্ধনও স্থগিত করা হয়। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দলের অনেক শীর্ষ নেতা বর্তমানে ভারতে অবস্থান করছেন। দেশে যারা আছেন, তারাও নিষেধাজ্ঞার কারণে সরাসরি কোনো কর্মসূচিতে অংশ নিতে পারছেন না। তবুও নিষেধাজ্ঞা অমান্য করে মাঝে মধ্যে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল ও শ্রদ্ধা প্রদর্শনের কার্যক্রম চালানো হয়।

২০২৪ সালের ২৯ সেপ্টেম্বর শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হেনস্তার শিকার হন মিষ্টি সুভাষ। একই বছরের ১৪ ডিসেম্বর ধানমন্ডি ৩২-এ শ্রদ্ধা জানাতে গেলে তাকে আটক করা হয়। এরপর হত্যাচেষ্টা সংক্রান্তসহ একাধিক মামলায় গ্রেফতার দেখানো হয় এবং দুই দফায় চার মাসের মতো কারাগারে ছিলেন।

সাম্প্রতিক সময়ে আবারও আলোচনায় এসেছেন মিষ্টি সুভাষ। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি হাতে নিয়ে মগবাজার এলাকায় পদযাত্রা ও প্রদক্ষিণ করেন। ২১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর ৭ মার্চ তিনি মগবাজার চার রাস্তা মোড় থেকে এফডিসি গেট হয়ে হাতিরঝিল পর্যন্ত প্রদক্ষিণ করেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

এসএসসি ফল দেখতে বের হয়ে নিখোঁজ শিক্ষার্থী মুগ্ধ, দিশেহারা পরিবার

কে এই মোশারফ হোসেন শুভ? জিরো থেকে হীরো, সন্ত্রাসী রাজত্বকায়েম করে যাচ্ছে আশকোনা এলাকায় ! পুলিশ প্রশাসন নীরব এলাকাবাসীরা আতঙ্কে

রাউজানে শ্রীশ্রী বিষ্ণু মন্দিরের শতবর্ষ প্রতিষ্ঠা বার্ষিকী ও মহানামযজ্ঞ

কুমিল্লায় ট্রেনে টাস্কফোর্স অভিযানে কোটি টাকার ভারতীয় বাজি উদ্বার

শিগগিরই এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: সংসদে স্বাস্থ্যমন্ত্রী

শহিদ হাদির পরিবারকে ঢাকা বিশ্ববিদ্যালয় তার সম্প্রসারিত পরিবারের অংশ হিসেবে বিবেচনা করে বললেন,‘ ঢাবি উপাচার্য অধ্যাপক ড.নিয়াজ আহমদ খান

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধান নিকোলাস কৌমুজিয়ান এর সৌজন্য সাক্ষাৎ

৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিএনপি’র ৫ দিনব্যাপী কর্মসূচি

রাষ্ট্রপতির বিদেশযাত্রা ও দেশে ফেরার প্রটোকল নিয়ে নতুন নির্দেশনা

নয়াদিল্লিতে বিমসটেক বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ