টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 28 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা নুরুল হুদা ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা

প্রতিবেদক
এ কে পলাশ
March 28, 2026 9:09 pm

কুমিল্লার আদর্শ সদর উপজেলায় ভ্রাম্যমান আদালতের অভিযানে নগরীর নুরুল হুদা ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ) উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক পরিচালিত মোবাইল কোর্টে মেসার্স জান্নাত ফিলিং স্টেশন, মেসার্স নাইমুল ফিলিং স্টেশন, মেসার্স রহমান ফিলিং স্টেশন, মেসার্স ইষ্টার্ণ সি.এন.জি ফিলিং স্টেশন এবং মেসার্স নুরুল হুদা ফিলিং স্টেশনসহ মোট ৫টি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

অভিযানকালে তেলের মজুতের সঙ্গে স্টক রেজিস্টারের তথ্যের মিল, কৃত্রিম সংকট সৃষ্টি এবং পরিমাপে কম দেওয়াসহ ভোক্তা অধিকার লঙ্ঘনের বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হয়।

এর মধ্যে নগরীর তেলিকোনা এলাকার মেসার্স নুরুল হুদা ফিলিং স্টেশনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
প্রশাসন জানায়, জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে ১১ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি

রাজারহাটে সংবাদ প্রকাশের পর বিধবা হাসনার বিধবা ভাতা পাওয়ার উদ্যোগ, মীমাংসায় সন্তুষ্ট ভুক্তভোগী

বিদ্যুৎস্পৃষ্টে হয়ে ওয়াইফাই শ্রমিকের মৃত্যু

শহীদ মিলন মিলনায়তনের পাশে হামের রোগীদের চিকিৎসার জন্য ২০শয্যা ফিল্ড হাসপাতাল তৈরীর কাজ চলছে

.লীগ নেতার নেতৃত্বে আচরণবিধি লঙ্ঘন করে ধানের শীষের পক্ষে মটরসাইকেল শোডাউন

সিগন্যাল  ভঙ্গ করে মোটরসাইকেলে ধাক্কায় পুলিশ সার্জেন্ট আহত,‘আটক-২,

লালমনিরহাটের ৪ সীমান্ত দিয়ে ‘পুশইন’ চেষ্টা বিজিবির বাধায় পণ্ড

তারেক রহমানের পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

দেশের বাজারে আবারও টানা ৪ দফায় স্বর্ণের দাম কমলো মোট ২৩ হাজার ৫৭৩ টাকা

যাত্রাবাড়ীতে শীর্ষ সন্ত্রাসী ‘অটো সজল’সহ গ্রেফতার ৪, থানার লুট হওয়া অস্ত্র উদ্ধার