টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 29 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু ২১ বাংলাদেশিসহ উদ্ধার ২৬

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেক্স
March 29, 2026 2:29 am

উত্তর আফ্রিকা থেকে রাবার বোটে চড়ে ইউরোপে পৌঁছানোর সময় গ্রিস উপকূলে ২১ বাংলাদেশিসহ ২৬ জনকে উদ্ধার করা হয়েছে। যাত্রাপথে খাবার ও পানির অভাবে মৃত্যু হয়েছে আরো অন্তত ২২ অভিবাসনপ্রত্যাশীর। শনিবার (২৮ মার্চ) গ্রিস কোস্টগার্ডের বরাতে এ তথ্য জানিয়েছে ফ্রান্স ২৪।

উদ্ধার হওয়া ব্যক্তিরা জানিয়েছেন, নৌকায় থাকা এক পাচারকারীর নির্দেশে নিহতদের দেহ সমুদ্রে ফেলে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

কোস্টগার্ড জানায়, ক্রিট দ্বীপের অদূরে ইয়েরাপেত্রা শহর থেকে ৫৩ নটিকাল মাইল দক্ষিণে ইউরোপীয় সীমান্ত সংস্থার একটি জাহাজ থেকে এক নারী ও এক শিশুসহ মোট ২৬ জনকে উদ্ধার করেছে তারা। উদ্ধার হওয়াদের মধ্যে ২১ জন বাংলাদেশি, চারজন সুদানি ও একজন চাদের নাগরিক। এর মধ্যে দু’জনকে ক্রেট দ্বীপের হেরাক্লিয়নের একটি হাসপাতালে নেওয়া হয়েছে।

কোস্টগার্ডের তথ্যমতে, নৌকাটি গত ২১ মার্চ লিবিয়ার পূর্বাঞ্চলীয় তুবারুক শহর থেকে গ্রিসের উদ্দেশে ছেড়ে আসে। এই শহরটি ইউরোপীয় ইউনিয়নে আশ্রয় প্রত্যাশী অনেক অভিবাসীর জন্য প্রবেশদ্বার হিসেবে খ্যাত। নৌযাত্রায় অভিবাসনপ্রত্যাশীরা পথভ্রান্ত হয়ে পড়েছিল এবং ছয় দিন ধরে খাবার বা পানির অভাবে সমুদ্রে ভাসতে ছিল। এর মধ্যে অনেক অভিবাসনপ্রত্যাশী প্রাণ হারান। পাচারকারীদের নির্দেশে তাদের লাশ সাগরে ফেলে দেওয়া হয়।

গ্রিক কর্তৃপক্ষ এই ঘটনায় সাউথ সুদানের দু’জনকে গ্রেফতার করেছে, যাদের বয়স ১৯ ও ২২ বছর। ধারণা করা হচ্ছে, তারা নৌকাপাচারের সঙ্গে যুক্ত। গ্রেফতারকৃতদের অবৈধ প্রবেশ ও হত্যার অভিযোগে তদন্তের আওতায় আনা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লা দেবিদ্বারে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রবাস ফেরত যুবক নাজমুল হাসান নিহত

সাভারে ধর্ষণকারীকে গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

হাজারীবাগের ধানমন্ডি স্টাফ কোয়ার্টারের একটি বাসায় ঝুলছিল নারীর মরদেহ

বাবা-মাকে হারানো এতিম পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রী

জাতিসংঘ মহাসচিবের বার্তা বিশ্ব পর্যটন দিবসে

রাজধানীতে ওসমান হাদীর ওপর গুলিবর্ষণের প্রতিবাদে সাভারে বিক্ষোভ সমাবেশ

প্রথম একনেক বৈঠকে ৮ প্রকল্প নিয়ে আলোচনা

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান বিরোধীদলীয় নেতার

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য যে বার্তা দিলেন শিক্ষামন্ত্রী

দুর্গাপূজায় ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল, দেওয়া হলো বিশেষ সুবিধা