টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 26 September 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জাতিসংঘ মহাসচিবের বার্তা বিশ্ব পর্যটন দিবসে

প্রতিবেদক
Abdullah
September 26, 2025 1:52 pm

রিয়াজ হোসেন

আজ পালিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস। এ বছরের প্রতিপাদ্য “পর্যটন এবং টেকসই রূপান্তর।বিশ্বজুড়ে পর্যটন শুধু বিনোদন বা ভ্রমণ নয়, বরং এটি অর্থনীতির বড় চালিকাশক্তি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

পর্যটন কর্মসংস্থান সৃষ্টি করে, স্থানীয় অর্থনীতিকে গতিশীল করে, অবকাঠামো উন্নয়নে সহায়তা করে এবং জাতীয় জিডিপির বাইরে সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

পর্যটন মানুষের মধ্যে বন্ধন গড়ে তোলে, সংস্কৃতির মধ্যে সেতুবন্ধন তৈরি করে, ঐতিহ্য সংরক্ষণে ভূমিকা রাখে এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের সমৃদ্ধিকে সামনে নিয়ে আসে। তবে নিয়ন্ত্রণহীন পর্যটন অনেক সময় পরিবেশ ও স্থানীয় সম্প্রদায়ের জন্য ক্ষতির কারণও হয়ে দাঁড়ায়।
বার্তা
য় বলা হয়েছে, যখন বিশ্ব জলবায়ু সংকট ও ক্রমবর্ধমান বৈষম্যের মুখোমুখি, তখন প্রয়োজন সাহসী, জরুরি ও টেকসই পদক্ষেপ গ্রহণ। এর মধ্যে রয়েছে শিক্ষা ও দক্ষতায় বিনিয়োগ, বিশেষ করে নারী, যুবসমাজ ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য; ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহায়তা; এবং পর্যটন খাতে নির্গমন হ্রাস, জীববৈচিত্র্য সংরক্ষণ ও ভঙ্গুর বাস্তুতন্ত্র রক্ষার পদক্ষেপ।

বিশ্ব পর্যটন দিবসের এ দিনে আহ্বান জানানো হয়েছে, পর্যটনের শক্তিকে রূপান্তর, স্থিতিস্থাপকতা, স্থায়িত্ব এবং সকলের জন্য যৌথ অগ্রগতির মাধ্যম হিসেবে কাজে লাগানোর জন্য।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ভোটগণনায় অনিয়মের অভিযোগ মমতার, যা বলল নির্বাচন কমিশন

মিরপুর -১৩ নম্বর বিআরটিএতে নির্বাহী ম্যাজিস্ট্রেট অধীনে আনসার সদস্যরা অভিযান চালিয়ে ৪ দালালকে আটক করেছে। তাদের বিভিন্ন মেয়াদে দণ্ড দিয়েছে 

স্বদেশে ফিরে শোকের সাগরে তারেক রহমান !

রাজধানীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল এক চাকুরীজীবীর

মূলধনে ঘাটতি থাকলেও প্রণোদনা বোনাস দিতে পারবে ব্যাংকগুলো: কেন্দ্রীয় ব্যাংক

কলমাকান্দায় ৩৯ বালুবাহী নৌকা জব্দ, একজনের কারাদণ্ড

সিলেটে এনসিপির পদযাত্রা-সমাবেশ ঘিরে বিজিবি মোতায়েন

সাংবাদিক সজিব সড়ক দুর্ঘটনায়  চিকিৎসাধীন মৃত্যু

ইরান যুদ্ধের প্রভাবে ৩ কোটির বেশি মানুষ চরম দারিদ্র্যের মুখে পড়বে: জাতিসংঘ

ঢাকা-চট্টগ্রাম লংমার্চে মানুষের ঢল, পথে পথে সভা প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: শফিকুর রহমান