টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 29 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যুদ্ধের ময়দানে চলছে চরম সেনা-সংকট,যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি বাহিনী: ইসরায়েলি সেনাপ্রধান

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেক্স
March 29, 2026 2:48 am

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রধান (সেনাপ্রধান) লেফটেন্যান্ট জেনারেল আইয়াল জামির সতর্ক করে বলেছেন, ইরান ও হিজবুল্লাহর বিরুদ্ধে এবং একাধিক ফ্রন্টে চলমান যুদ্ধের প্রচণ্ড চাপে সেনাবাহিনী ‘ভেতর থেকে ভেঙে পড়ার’ বা ‘পতনের’ ঝুঁকিতে রয়েছে। সূত্র: জেরুজালেম পোস্ট, মিডল ইস্ট মনিটর।

গত বুধবার অনুষ্ঠিত নিরাপত্তা মন্ত্রিসভা এক বৈঠকে জামির বলেন, ইসরায়েলি সামরিক বাহিনী গভীর অভ্যন্তরীণ সংকটের মুখোমুখি হচ্ছে, যার অন্যতম প্রধান কারণ হচ্ছে সৈন্যদলের তীব্র সংকট।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ইসরায়েলের সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনথ-এর এক প্রতিবেদনের তথ্যমতে, সেনাপ্রধান জামির সতর্ক করে বলেছেন, রিজার্ভ বা অতিরিক্ত বাহিনী আর বেশি দিন এই চাপ ‘সহ্য করতে পারবে না’।

ইসরায়েলি সেনাপ্রধান অতি গোঁড়া (হারেডি) ইহুদিদের সেনাবাহিনীতে নিয়োগ, রিজার্ভ আইন সংশোধন এবং বাধ্যতামূলক সেবার মেয়াদ বৃদ্ধি করার মতো কাঠামোগত সমস্যা সমাধানে ব্যর্থ হওয়ায় সরকারের সমালোচনা করেন।

পরিস্থিতির তীব্রতা তুলে ধরে বৈঠকে জামির বলেন, ‘আইডিএফ নিজের ভেতরেই ধসে পড়ার আগে আমি ১০টি বিষয়ে লাল পতাকা (বিপদ সংকেত) তুলে ধরেছি।’ এই বক্তব্যের সত্যতা জেরুজালেম পোস্ট নিশ্চিত করেছে।

ইসরায়েলি সেনাপ্রধান উল্লেখ করেন, বর্তমানে গাজা উপত্যকা, লেবানন, সিরিয়া, পশ্চিম তীরসহ অনেক সক্রিয় ফ্রন্টে সেনাবাহিনী কাজ করছে, ফলে সৈন্যের চাহিদা ক্রমে বেড়ে চলেছে।

জামির আরও সতর্ক করেন, পশ্চিম তীরে সহিংসতা বেড়ে যাওয়ায় সেখানে ইসরায়েলি দখলদার বাহিনীকে অতিরিক্ত ইউনিট মোতায়েন করতে হয়েছে। এটি ইতিমধ্যে ক্লান্ত ও চাপে থাকা সেনাদের ওপর আরও বেশি বোঝা চাপিয়ে দিয়েছে।

ইসরায়েলের সেনাপ্রধান জোর দিয়ে বলেন, সংকট নিরসনে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ আইনগুলো সরকার এখনো পাস করেনি, যা বর্তমান বাহিনীর ওপর চাপের বোঝা আরও বাড়িয়ে দিচ্ছে।

কঠোর এক মূল্যায়নে জামির সতর্ক করে বলেন, সেনাবাহিনী শিগগিরই, এমনকি স্বাভাবিক পরিস্থিতিতেও তাদের দায়িত্ব পালন করতে অক্ষম হয়ে পড়তে পারে।

ইসরায়েলি সেনাপ্রধান আরও যোগ করেন, বর্তমান চাপ অব্যাহতভাবে চলতে থাকলে ইসরায়েলের সামরিক প্রস্তুতিতে মারাত্মক ধস নামতে পারে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের তথ্য দুদকের হাতে

শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেবে ভারত : জামায়াতের প্রত্যাশা

গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু ২১ বাংলাদেশিসহ উদ্ধার ২৬

রাজধানীর খিলগাঁওয়ে নববধূর রহস্যজনক মৃত্যু, গলায় দাগ; স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক

বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে সব দেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখবো: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিয়ের আড়ালে পাচারের শঙ্কা: ৫ বছরে চীনে গেছেন ৪২২৬ বাংলাদেশি নারী

যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে ৫টি কঠিন শর্ত দিলো ইরান

ভূরুঙ্গামারীতে রংপুর মেডিকেল কলেজে চান্স পেয়েছে সাদিয়া খানম শেফা

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কুমিল্লায় ১০০ শয্যা বিশিষ্ট বিশেষায়িত হসপিটালের শুভ উদ্বোধন