টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 31 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

প্রতিবেদক
এ কে পলাশ
March 31, 2026 12:13 am

কুমিল্লার লালমাইয়ের দত্তপুর এলাকায় ট্রেনের ধাক্কায় মো. সুমন নামে এক যুবকের মৃত্যু হয়েছে।সোমবার (৩০ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের দত্তপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুমন (২৮) একই ইউনিয়নের উত্তর জয়কামতা গ্রামের বাসিন্দা। তিনি মেহেরকুল দৌলতপুর চৌমুহনী এলাকার চা দোকানদার ফরিদ মিয়ার ছোট ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধ্যার কিছু আগে সুমন মোটরসাইকেলে বোনের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে দত্তপুর গ্রামের একটি অরক্ষিত রেলগেট পার হচ্ছিলেন। এসময় একটি ট্রেন এসে মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং সুমন গুরুতরভাবে আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তারা আরও জানান, ট্রেন আসার আগেই রেললাইন পার হওয়া যাবে এমন ধারণা থেকেই তিনি ঝুঁকি নিয়ে পার হতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হন।

এবিষয়ে লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার বলেন, প্রথমে আমাদের কাছে বিষয়টি জানানো হয়নি। পরে যোগাযোগ করে ঘটনার সত্যতা নিশ্চিত হয়েছি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জামায়াত ফেরেশতাদের দল নয়, আমাদেরও ভুলত্রুটি হয়: বিরোধীদলীয় নেতা

রাজনীতি

মৌলিক বাংলা পাটির যুক্তরাজ্য শাখা কমিটি ঘোষণা

সারা দেশে শিশুদের ভিটামিন এ ক্যাম্পেইন শুরু

শহীদ লেফটেন্যান্ট আবু মঈন মুহাম্মদ আশফাকুস সামাদ বীর উত্তম এর ৫৪ তম শাহাদাত বার্ষিকী উদযাপন

সালমান শাহ হত্যাকাণ্ড শাবনূরের জড়িত থাকার দাবি রাজসাক্ষীর, মুখ খুললেন নায়িকা

কুমিল্লা বুড়িচংয়ের আলোচিত তুহিন হত্যা মামলার প্রধান দুই আসামি চট্টগ্রামে গ্রেফতার

যমুনার তীরে দুটি নতুন নদীবন্দর ঘোষণা, গেজেট প্রকাশ

সাংবাদিকদের অধিকার ও বৈষম্যের প্রতিবাদে কুমিল্লায় অবস্থান কর্মসূচি, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

শ্যামপুরের জুরাইন কবরস্থানে ভিতরে পড়ে ছিল এক ছেলে নবজাতক

কুমিল্লায় আন্তঃজেলা কুখ্যাত ডাকাত সর্দার দুলালসহ আটক-১৩