টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 31 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খারাগ দ্বীপে সৈন্য পাঠানো ট্রাম্পের হাতে, ফিরে যাওয়ার সিদ্ধান্ত ইরানের হাতে: ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেক্স
March 31, 2026 7:45 pm

পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জ্বালানি কেন্দ্র ‘খারাগ দ্বীপ’ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ধ্বংসাত্মক হুমকির কঠোর ও নজিরবিহীন জবাব দিয়েছে ইরান। তেহরানের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, মার্কিন সৈন্যরা যদি ইরানের এই প্রধান তেল টার্মিনালে পা রাখার দুঃসাহস দেখায়, তবে তাদের জীবিত ফিরে যাওয়ার কোনো পথ থাকবে না।

ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) এক বিস্ফোরক পোস্টে ট্রাম্পকে সরাসরি আক্রমণ করে লিখেছেন, ‘খারাগ দ্বীপে সৈন্য পাঠানোর সিদ্ধান্ত হয়তো ট্রাম্প নিতে পারেন, কিন্তু তাদের ফিরিয়ে নেওয়ার ক্ষমতা আর তার হাতে থাকবে না। কারণ, নরক থেকে কেউ কোনোদিন জীবিত ফিরে আসে না।’

বিজ্ঞাপন বিজ্ঞাপন

উল্লেখ্য, এই পোস্টের সঙ্গে তিনি মার্কিন পতাকায় মোড়ানো সারিবদ্ধ কফিনের ছবি জুড়ে দিয়ে এক চরম ভীতিকর ও চ্যালেঞ্জিং বার্তা দিয়েছেন।

সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বিদ্যুৎ কেন্দ্র, তেলকূপ এবং প্রধান অর্থনৈতিক কেন্দ্র খারাগ দ্বীপসহ সকল জ্বালানি সম্পদ ‘সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন’ করার হুমকি দিয়েছেন। চলতি মাসের শুরুর দিকে মার্কিন সামরিক বাহিনী খারাগ দ্বীপের কিছু সামরিক স্থাপনায় বোমাবর্ষণ করেছে বলে ট্রাম্প দাবি করেন। ইরানের অর্থনীতির প্রাণভোমরা হিসেবে পরিচিত এই দ্বীপটি বর্তমানে দুই দেশের মধ্যে চলমান যুদ্ধের অন্যতম প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

এর দুই সপ্তাহ আগে ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেছিলেন, তিনি ‘ভদ্রতা ও সৌজন্যের খাতিরে’ তখন পর্যন্ত দ্বীপটির তেল অবকাঠামোতে সরাসরি বড় কোনো হামলা চালাননি। তবে তার শর্ত ছিল, ইরানকে অবশ্যই হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলের পথ উন্মুক্ত ও নিরাপদ রাখতে হবে। অন্যথায় খারাগ দ্বীপকে মানচিত্র থেকে মুছে দেওয়ার প্রচ্ছন্ন হুমকি দিয়ে রেখেছিলেন তিনি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নাসিরনগরে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

ইরানের জ্বালানি তেল ও খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চাই: ট্রাম্প

আমরা সরকার গঠন করলে দেশের বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করব: চৌদ্দগ্রামে তারেক রহমান

গুলিবিদ্ধ শাহীন ৩দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে চলে গেল না ফেরার দেশে

৯ নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যা পরিস্থিতির অবনতি

ফেনসিডিলের বিকল্প হিসেবে ডিমলায় এস্কাফ সিরাপ উদ্ধার

খাবারে তেলাপোকা-ছারপোকা, রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

আবাসিক হোটেল থেকে মরাদেহ উদ্ধার

প্রাইভেট কারের ধাক্কায় এক রিক্সা চালকের মৃত্যু

চট্টগ্রামে শ্রমিকদল নেতাকে গুলি করে হত্যা

৫৩ বছর পর বাবার হারানো আসন ফিরে পেলেন ব্যারিস্টার রুমিন ফারহানা