টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 14 November 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে শ্রমিকদল নেতাকে গুলি করে হত্যা

প্রতিবেদক
ক্রাইম রিপোর্টার
November 14, 2025 8:05 am

​চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আবদুল মান্নান নামের এক শ্রমিক দলের নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার সরফভাটা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড মধ্যম সরফভাটা বুলইন্যা বাপের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাতের অন্ধকারে পথচারীরা সড়কের এক নির্জন স্থানে রক্তাক্ত ও গুলিবিদ্ধ অবস্থায় মান্নানকে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ ( ওসি ) সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসি। এখানে ঘুটঘুটে অন্ধকার। সেখানে তার নিথর দেহ পড়ে ছিল, সঙ্গে ছিল একটি মোটরসাইকেল। তবে তার মোবাইল ফোনটি পাওয়া যায়নি। তার শরীরে চারটি গুলির চিহ্ন পাওয়া গেছে। এর মধ্যে একটি বাঁ চোখের কাছে, বাঁ হাতে একটা এবং পেটের ডানপাশে দুটি গুলির চিহ্ন দেখা গেছে।

সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাউজান পৌর এলাকায় শ্রীশ্রী জ্বালাকুমারী মায়ের প্রতিষ্ঠা বার্ষিকী

কুমিল্লায় র‌্যাবের অভিযানে ২০ কেজি গাজা উদ্বার, নারীসহ আটক-২

প্রশাসনের সিদ্ধান্ত মেনে সব সংগঠনের কর্মসূচি বন্ধ রাখার দাবি জবি ছাত্রদলের

ঢাবি বন্ধ ঘোষণা, রোববার বিকাল ৫টার মধ্যে হল ছাড়ার নির্দেশ কর্তৃপক্ষের 

কুমিল্লায় টাইফয়েড টিকা কর্মসূচি আনুষ্ঠানিক উদ্বোধন

এপ্রিলের প্রথম ১২ দিনে রেমিট্যান্স এলো ১৭ হাজার ৫৯৪ কোটি টাকা

সিলেট প্রেসক্লাবে ড. ওয়ালী তসর উদ্দিন এমবিই’র সম্মানে এমজেএম গ্রুপের সংবর্ধনা প্রদান

বিদ্যুৎ সাশ্রয়ে সারাদেশে রাত ৮টার মধ্যে সব দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত

লালবাগের আজিমপুর ফ্ল্যাটে দুঃসাহসিক, স্বর্ণালংকারসহ সংঘবদ্ধ চোরচক্রের নারী সদস্যাসহ গ্রেফতার পাঁচ

সাভারে কাজের টাকা আনতে বের হয়ে নিখোঁজ রাজমিস্ত্রি