টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 31 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

লুট হওয়া পুলিশের অস্ত্র পল্লবীতে উদ্ধার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
March 31, 2026 8:33 pm

রাজধানীর পল্লবী থানার আলীনগর এলাকায় একটি নির্মাণাধীন ভবন থেকে পুলিশের লুণ্ঠিত একটি শটগান ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (৩১ মার্চ) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার আরিফা আখতার প্রীতি এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে পল্লবী থানার একটি দল সেকশন-১২-এর আলীনগরের সাগুফতা হাউজিং এলাকায় অভিযান চালায়। সেখানে একটি নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার পরিত্যক্ত কক্ষ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে একটি ১২ বোর শটগান, ২৭ রাউন্ড কার্তুজ, ১০ রাউন্ড চাইনিজ রাইফেলের গুলি এবং দুই রাউন্ড শটগানের খালি খোসা।

পুলিশের দাবি, উদ্ধার হওয়া এসব অস্ত্র ও গুলি আগে লুণ্ঠিত হয়েছিল এবং পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখা হয়েছিল।

এ ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ চলছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্প, নিহত বেড়ে ১৩২

র‌্যাক সভাপতি শাফি উদ্দিন, সম্পাদক তাবারুল হক, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম মন্টু

‎ঈদের আনন্দে আদর্শ ও সংগ্রামের শপথ-জোরালো বার্তা দিলেন ছাত্রদল নেতা নাফি

ঈদের দিনেও একাধিক বিস্ফোরণে কাঁপলো তেহরান

দুই প্রধানমন্ত্রী আলোচনায় বসলে অনেক সমস্যার সমাধান হয়ে যায়: দীনেশ ত্রিবেদী

কিশোর গ্যাং

কিশোর গ্যাং লিডার এক্সেল বাবু গ্রেপ্তার

নাসিরনগরে বিএনপি সরকারের ১৮০ দিনের উন্নয়ন কাজের লিফলেট বিতরণ করেন এম পি এম এ হান্নান।

কুসিকের অভিযান, এডিস মশার লার্ভা পাওয়ায় দুই ভবনমালিককে জরিমানা

পাবনা ব্যাংকার্স ফোরামের ঈদ পুনর্মিলনী ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

শহীদ লেফটেন্যান্ট আবু মঈন মুহাম্মদ আশফাকুস সামাদ বীর উত্তম এর ৫৪ তম শাহাদাত বার্ষিকী উদযাপন