টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 14 October 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে বিএনপি সরকারের ১৮০ দিনের উন্নয়ন কাজের লিফলেট বিতরণ করেন এম পি এম এ হান্নান।

প্রতিবেদক
খ ম জায়েদ হোসেন
October 14, 2026 6:13 pm

ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য কর্তৃক গত ১৮০ দিনের উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে লিফলেট বিতরণ করা হয়েছে।

আজ বুধবার ১৪ অক্টোবর সকালে ব্রাহ্মণবাড়িয়া -১ নাসিরনগর সংসদীয় ২৪৩ আসনের সংসদ সদস্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য জননেতা এম এ হান্নান এমপি মহোদয়ের নেতৃত্বে উপজেলা সদর কলেজ মোড়  থেকে শুরু করে বিভিন্ন ইউনিয়নে এই লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
লিফলেটে বিগত ১৮০ দিনে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, বিদ্যুৎ, কৃষি ও সামাজিক নিরাপত্তা খাতে গৃহীত উল্লেখযোগ্য উন্নয়ন প্রকল্পের বিবরণ তুলে ধরা হয়। বিশেষ করে গ্রামীণ রাস্তা সংস্কার, শিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়ন, অসহায় ও দুস্থদের মাঝে সহায়তা প্রদানের তথ্য স্থান পেয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

লিফলেট বিতরণকালে এমপি বলেন, “আমরা নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী জনগণের জন্য কাজ করে যাচ্ছি। গত ১৮০ দিনে যা করা হয়েছে, তা জনগণের সামনে তুলে ধরতেই এই লিফলেট। উন্নয়নের এই ধারা অব্যাহত থাকবে।”

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন সহ বিএনপও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয় জনগণ এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, জনপ্রতিনিধির কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এ ধরনের প্রচারণা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর ও হাইফা এলাকায় ইরানের হামলা

এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম

রাজবাড়ী-২ আসনে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন বিএনপি প্রার্থী হারুনের সহধর্মিণী

যুদ্ধে দুই শতাধিক ‍‍‘শত্রু বিমান‍‍’ ভূপাতিতের দাবি ইরানের

বিএনপির রাজনীতি মানুষের জন্য: প্রধানমন্ত্রী

শুক্রবারও বসবে সংসদ অধিবেশন: চিফ হুইপ

কুমিল্লা সীমান্তে বিজিবির কড়া নজরদারি, কোটি টাকার মালামাল জব্দ

ঢামেকের চিকিৎসক-নার্সদের যাতায়াতে চালু হলো বিআরটিসির দ্বিতল বাস

সাতকানিয়ায় জোরপূর্বক কৃষিজমি কর্তন, থানায় অভিযোগ

কুমিল্লা-২ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র দাখিল